প্রভাত রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। তাদের মধ্যে ১৯ জন বিজিবি সদস্য এবং বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হাসপাতালে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সকালে রাজধানীর পিলখানা সদর দপ্তরে বর্ডার গার্ড হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বিজিবি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন রোগীকে এ হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর, তেমনি চিকিৎসার ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামিদামি চিকিৎসক। তারা খুব ভালোভাবে আহতদের দেখভাল করছেন। আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতরা যেন নতুন করে ইনফেকশনের শিকার না হন। আপনারা (সাংবাদিক) হাসপাতালে কম যাবেন। ভিজিটরের মাধ্যমে ইনফেকশন ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন।
বিজিবি জানিয়েছে, কোটা আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন ঘিরে বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে দুইজন র্যাবে কর্মরত ছিলেন। এছাড়া আহত হয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চারজন বিজিবি সদস্য চিকিৎসাধীন। এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য প্রতিষ্ঠানে ১৯ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার আহত মানুষ এ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে আরও তিনজন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।