শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল? বুঝুন ৫টি উপায়ে

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৬   ১১:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য ছবি ছড়িয়ে পড়ছে। কোনোটি আসল, আবার কোনোটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। অনেক সময় ছবি এত নিখুঁত হয় যে আসল-নকল আলাদা করা কঠিন। তবে কয়েকটি বিষয় খেয়াল করলে নকল ছবি ধরার সম্ভাবনা অনেক বাড়ে।

১। হাত ও আঙুল—
আগের চেয়ে এখন হাত অনেক নিখুঁত আসে। তবু ভুল পুরোপুরি যায়নি। হাত অস্বাভাবিক বাঁকা কি না দেখুন। আঙুলের সংখ্যা ঠিক আছে কি না দেখুন। দুই হাতের গড়নেও মিল থাকা চাই। একাধিক মানুষের হাত একসঙ্গে জড়িয়ে থাকলে ছবিটি আরও ভালো করে পরীক্ষা করুন।

২। চোখ, কান ও মুখের গড়ন—
নকল ছবিতে চোখের দৃষ্টি বা দুই চোখের আকারে গোলমাল থাকতে পারে। কানের গড়ন বা মুখের দুই পাশের মিলেও অস্বাভাবিকতা দেখা যায়। কানের দুল, চশমা ও চুলের মতো ছোট জিনিসও খেয়াল করুন। কোনো অংশ গলে গেছে বা অন্য কিছুর সঙ্গে মিশে গেছে মনে হলে সন্দেহ করতে পারেন।

৩। ছবির লেখা—
এআই ছবির পুরোনো সমস্যার একটি ছিল লেখা। এখন অনেক মডেল ভালো লেখা বানাতে পারে। তবু বানান ভুল, অর্থহীন শব্দ বা বিকৃত অক্ষর দেখা যেতে পারে। তাই দোকানের সাইনবোর্ড, পোস্টার, বইয়ের প্রচ্ছদ ও গাড়ির নম্বরপ্লেট দেখে নিন।

৪। আলো ও ছায়া—
ছবির সব জিনিসের ওপর আলো একই দিক থেকে পড়ছে কি না দেখুন। কারও মুখে আলো একদিকে, অথচ ছায়া অন্যদিকে, এমন হলে ছবি নিয়ে প্রশ্ন ওঠে। তবে সামান্য অসংগতি দেখেই ছবিকে নকল বলা ঠিক নয়। আসল ছবিতেও আলো-ছায়ার কারণে এমন হতে পারে।

৫। ছবির উৎস যাচাই—
শুধু চোখের আন্দাজে সিদ্ধান্ত নেবেন না। ছবিটি প্রথম কোথায় প্রকাশ হয়েছে, খুঁজে দেখুন। ছবির সঙ্গে দেওয়া তথ্য অন্য নির্ভরযোগ্য সূত্রে মিলছে কি না, তা-ও দেখুন। দরকার হলে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করুন। এতে ছবির পুরোনো সংস্করণ বা মূল উৎস পাওয়া যেতে পারে।

শুধু চোখের ওপর ভরসা করা ঠিক নয়। এআই প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে। কয়েক মাস আগে যে ভুল দেখে নকল ছবি ধরা যেত, ভবিষ্যতে সেই ভুল নাও থাকতে পারে। তাই ‘ছবিটা অদ্ভুত লাগছে’, এটুকুই প্রমাণ নয়।

কোনো ছবি রাজনীতি, সমাজ, ধর্ম বা যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ দাবি করলে বাড়তি সাবধান হোন। কোনো ব্যক্তিকে নিয়ে দাবি থাকলেও একই কথা। শেয়ার করার আগে ছবির পাশাপাশি তার উৎস ও দাবিটিও যাচাই করুন। ছবি সত্যি কি না, তা বোঝার নিরাপদ উপায় শুধু ছবির দিকে তাকানো নয়। ছবির গল্পটাও যাচাই করা দরকার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...