শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৬   ১০:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন  : এখন মানুষ শুধু তথ্য খুঁজতেই এআই ব্যবহার করছেন না। পড়াশোনা, চাকরি, স্বাস্থ্য ও সম্পর্ক নিয়েও পরামর্শ চাইছেন। কয়েক সেকেন্ডেই উত্তর মেলে। তবে সব প্রশ্নের উত্তর এআইয়ের কাছ থেকে নেয়া নিরাপদ নয়। অন্তত পাঁচ ধরনের প্রশ্নে বাড়তি সাবধান থাকা দরকার।

১। প্রথম প্রশ্নটি শরীরের রোগের লক্ষণ নিয়ে। মাথাব্যথা, বুক ধড়ফড়, পেটব্যথা বা ত্বকের পরিবর্তন হলে অনেকে আগে এআইকে জিজ্ঞেস করেন, ‘আমার কী রোগ হয়েছে?’ 

এআই সম্ভাব্য কারণের একটি তালিকা দিতে পারে। কিন্তু সেটি চিকিৎসকের বিকল্প নয়। একই লক্ষণ নানা রোগের কারণে হতে পারে। তাই এআইয়ের বলা রোগের নাম দেখে নিজে ওষুধ খাওয়া বা চিকিৎসা শুরু করা বিপজ্জনক।

২। দ্বিতীয় প্রশ্নটি আইনি সমস্যা নিয়ে। জমিজমা, চাকরি, বিয়ে, উত্তরাধিকার বা মামলার বিষয়ে এআইয়ের উত্তর সব সময় ভরসার নাও হতে পারে। এক দেশের আইন আরেক দেশের চেয়ে আলাদা। আবার পরিস্থিতি বদলালে একই আইনের প্রয়োগও বদলে যায়। প্রাথমিক তথ্য জানতে এআই কাজে লাগতে পারে। কিন্তু বড় সিদ্ধান্তের আগে আইনজীবীর পরামর্শ নেওয়াই ভালো।

৩। তৃতীয় বিষয়টি ব্যক্তিগত তথ্য। এআইকে প্রশ্ন করার সময় এনআইডি নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ওটিপি দেয়া উচিত নয়। ব্যক্তিগত নথি কিংবা অন্য কারও গোপন তথ্যও দেওয়া ঠিক নয়। সমস্যার সমাধান চাইলে এসব তথ্য বাদ দিয়ে পরিস্থিতিটা সাধারণভাবে লিখুন।

৪। চতুর্থ প্রশ্নটি সম্পর্ক নিয়ে। ‘আমার প্রেমিক বা প্রেমিকা কি আমাকে সত্যিই ভালোবাসে?’ এমন প্রশ্নে এআই কিছু সম্ভাব্য ব্যাখ্যা দিতে পারে। কিন্তু আপনার সঙ্গী কী ভাবছেন, তা সে নিশ্চিতভাবে জানে না। ধরুন, কেউ মেসেজের উত্তর দিচ্ছে না। তখন যদি এআই বলে সে আর ভালোবাসে না, আর আপনি সেটাকেই সত্যি ধরে নেন, তাহলে সম্পর্কে নতুন সমস্যা তৈরি হতে পারে। সম্পর্কের জটিলতায় সরাসরি কথা বলাই বেশি জরুরি।

৫। পঞ্চম প্রশ্নটি বিনিয়োগ নিয়ে। শেয়ারবাজার, ক্রিপ্টোকারেন্সি বা ব্যবসায় টাকা খাটানোর সিদ্ধান্তে এআইয়ের ওপর চোখ বুজে ভরসা করা ঠিক নয়। এআই তথ্য বিশ্লেষণে সাহায্য করতে পারে। নানা সম্ভাবনাও দেখাতে পারে। কিন্তু আপনার আয়, সম্পদ, ঋণ, ঝুঁকি নেওয়ার সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার পুরো ছবি তার কাছে নাও থাকতে পারে। তাই দরকার হলে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তাহলে এআই কীভাবে ব্যবহার করবেন? 
এআইকে চূড়ান্ত সিদ্ধান্তদাতা না বানিয়ে সহকারী হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কোনো তথ্য বুঝতে, প্রশ্ন তৈরি করতে, গবেষণা শুরু করতে বা কঠিন বিষয় সহজ ভাষায় জানতে এআই খুব কাজের। কিন্তু স্বাস্থ্য, আইন, ব্যক্তিগত নিরাপত্তা, সম্পর্ক ও টাকার মতো বিষয়ে উত্তর যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সহজ কথা হলো, এআইকে প্রশ্ন করুন। কিন্তু নিজের বিবেচনাবোধ বন্ধ করে নয়।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...