শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবি নিয়ে শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৭:২৯ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সংস্কারসহ নানা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। গতকাল বুধবার চিকিৎসকদের পূর্বঘোষিত কর্মসূচি মার্চ টু বিএমডিসি পালনে সংস্থাটির সামনে অবস্থান নেয়ার কথা থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। চিকিৎসকরা জানান, বিএমডিসিতে ডিপ্লোমাধারীরা কর্মসূচি পালন করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা শহীদ মিনারে সমবেত হয়েছেন। পরে সেখান থেকে একটি প্রতিনিধিদল বিএমডিসিতে যাওয়ার কথা আছে।  গতকাল বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন চিকিৎসকরা। তারা জানান, বিএমডিসি কর্তৃক ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ডিপ্লোমা মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদসহ তিন দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচি চলছে। বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন তারা।
চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে আছে– ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করা; মেডিক্যাল চিকিৎসা ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসি আইন অনুযায়ী মেডিক্যাল সহকারী হিসেবে নিশ্চিত করা; মেডিক্যাল সহকারীদের জন্য নির্ধারিত ৭৩টি ওষুধের বাইরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা।
এছাড়া চিকিৎসকদের আরও দাবির মধ্যে আছে,স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে ডাক্তার ছাড়া স্বাস্থ্যসেবা বন্ধ করতে হবে; ইউনিয়ন পর্যায়ে ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে; প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি বন্ধ করতে হবে; বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামো নিশ্চিত করতে হবে (মেডিকেল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার); অভিজ্ঞতার আলোকে পদোন্নতি নিশ্চিত করতে হবে; বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই; বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন/নীতিমালা প্রণয়ন করতে হবে। চিকিৎসকরা বলছেন, বিএমডিসি ম্যাটস, ডিএমএফ, এলএমএফ পাস করা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ‘ডিপ্লোমা মেডিক্যাল প্র্যাকটিশনার’ হিসেবে বিবেচিত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিজেদের অস্তিত্ব ও অধিকারের লড়াই হিসেবে আজকের এই কর্মসূচিতে এসেছি। এখান থেকে আমাদের প্রতিনিধি দল বিএমডিসিতে যাবে এবং আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছে দেবে।
কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল বলেন, আমরা শুরুতে বিএমডিসিতে জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু সেখানে ডিপ্লোমাধারীরাও পাল্টা কর্মসূচি দেয়। আমরা দেখতে পাচ্ছি এই কর্মসূচিকে ঘিরে অনেকেই ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছেন। দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের এই মুভমেন্টকে আওয়ামী লীগের ষড়যন্ত্র বানাতে চান কেউ কেউ। আমরা চাই, চিকিৎসক ও ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ের আন্দোলনে এমন কোনও কালিমা না পাক যা ভবিষ্যতের পথগুলো বন্ধ করে দেয়। তিনি বলেন, আশা করবো, এই সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সবাই দেশের সাধারণ চিকিৎসক ও ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। আমরা সবার সহযোগিতা চাই।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...