শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৬   ১২:১০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

২৬ সেপ্টেম্বর ধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি জানান, মোহামেডান স্পোর্টিং ক্লাব তার কাছে নিখাঁদ আবেগ ও ভালোবাসার আরেক নাম। সময়ের পরিক্রমায় খেলাধূলার প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেলেও ১৯৬৭ সালে তিনি যখন মোহামেডান ক্লাবে খেলতেন, তখন ফুটবল ঘিরে জনমানুষের যে আবেগ ছিল, তা একেবারেই অন্যরকম।

অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, সে সময় মোহামেডানের হয়ে মাঠে নামা খেলোয়াড়দের জন্য ছিল অত্যন্ত সম্মানের। স্বাধীনতার আগের দিনগুলোতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় দুটি দল। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাঙালি খেলোয়াড়দের সংখ্যা বেশি থাকায় এই ক্লাবের প্রতি সাধারণ মানুষের সমর্থন ও আবেগ ছিল অনেক বেশি। 

তিনি আরো উল্লেখ করেন, তখন ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য বাঙালি খেলোয়াড়দের কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে হতো পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে।

ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি ও অতীত পতনের কারণ বিশ্লেষণ করে স্পিকার বলেন, ১৯৭১ সালের পর থেকেই রাজনীতি ক্রীড়াঙ্গনে অনুপ্রবেশ করতে শুরু করে, যার প্রত্যক্ষ প্রভাবে ধীরে ধীরে খেলাধুলার মান নিচে নামতে থাকে। রাজনীতির বলয় তৈরির কারণে ঢাকার মাঠগুলোতে ক্লাব ফুটবলের সেই চিরাচরিত উৎসবমুখর অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা কমে আসতে শুরু করে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে খেলাধুলাকে পুনরায় তার নিজস্ব ধারায় ফেরাতে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার বিকল্প নেই বলে তিনি সতর্ক করেন।

স্পিকার জোর দিয়ে বলেন, খেলাধুলার সঠিক চর্চা ও প্রসারের মাধ্যমে দেশের তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। একই সুর মেলান অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিরাও। তারা বলেন, খেলাধুলাকে কেবল একটি বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ, সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি; মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, এমপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিগত দিনের ঐতিহাসিক সাফল্য এবং স্পিকারের ক্রীড়া জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জাতীয় পর্যায়ের প্রখ্যাত ক্রীড়াবিদ, জাতীয় সংসদের সদস্য, ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।