শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই, কীভাবে?

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ১০:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি কি মানবজাতিকে পুরোপুরি মুছে ফেলতে পারে? এআই গবেষকদের একাংশের দাবি, প্রযুক্তি যদি এক দিন ‘সুপার ইন্টেলিজেন্স’ বা অতি-বুদ্ধিমত্তার পর্যায়ে পৌঁছায়, তবে আগামী এক দশকের মধ্যেই তা মানবজাতির জন্য চরম অস্তিত্ব সংকট ডেকে আনতে পারে। সম্প্রতি অ্যানথ্রপিক কোম্পানির এক কর্মী জেকব ককসন এআই গবেষণাকে বিপজ্জনক আখ্যা দিয়ে পদত্যাগ করায় বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক ও গণমাধ্যমে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ও ‘ইফ এনিওয়ান বিল্ড ইট, এভরিওয়ান ডাইস’ বইয়ের সহ-লেখক নেইট সোয়ারেস আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ১০ বছরের মধ্যে এআইয়ের কারণে মানব বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশেরও বেশি। তার মতে, এ পৃথিবীর শেষ মানুষটির শেষ নিঃশ্বাস ত্যাগের মতো সর্বনাশা পরিণতিও এর মাধ্যমে ঘটতে পারে।তবে প্রশ্ন হলো, একটি কম্পিউটার সফটওয়্যার কীভাবে মাত্র দশ বছরে পৃথিবীর ৮৩০ কোটি মানুষকে ধ্বংস করবে? এই সর্বনাশের সম্ভাব্য উপায়গুলো নিয়ে গবেষকদের মধ্যে নানা জল্পনা-কল্পনা রয়েছে:

কোনো অতি-ক্ষমতাধর এআই হয়তো কোনো মানুষকে ফুসলিয়ে বা প্রতারণা করে গবেষণাগারে প্রাণঘাতী ভাইরাস তৈরি এবং তা ছড়িয়ে দিতে পারে। আবার কেউ কেউ মনে করেন, স্বয়ংক্রিয় কোনো জৈব গবেষণাগারে এআই নিজেই নিজের মতো করে ক্ষতিকর জীবাণু তৈরি করতে শুরু করতে পারে। 

তবে কার্নেগি মেলন ইউনিভার্সিটির মেশিন লার্নিংয়ের অধ্যাপক এবং মাইক্রোবায়োলজি ও কম্পিউটার সায়েন্সে পিএইচডিধারী এরিক সং এর বিরোধিতা করে বলেছেন, ল্যাবরেটরিতে নিখুঁত ও মারাত্মক ভাইরাস তৈরি করা কোনো সহজ কাজ নয়। নির্দেশিকা ছাড়াই লেগো দিয়ে ঘর বানানোর মতো জটিল এই প্রক্রিয়া সফল করা এবং বাস্তব দুনিয়ার কঠোর নিরাপত্তা বিধিমালা ও আইন পাশ করে তা ছড়ানো প্রায় অসম্ভব।

কিলার রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র 
ইলন মাস্কের মতো প্রযুক্তিবিদদের স্বয়ংক্রিয় রোবট তৈরির স্বপ্নকেও বড় বিপদ হিসেবে দেখছেন কোনো কোনো গবেষক। রোবটগুলো যদি নিজেরা শক্তি অবকাঠামো ও কারখানা তৈরি করে নিজেদের সংখ্যা বাড়াতে থাকে, তবে একসময় তা এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন মানুষ চাইলেও তাদের আর বন্ধ করতে পারবে না। যদিও বাস্তবে মাস্কের ‘অপটিমাস’ রোবট এখনো বাণিজ্যিকভাবে সেই মাত্রায় সফল বা স্বয়ংক্রিয় হয়ে উঠতে পারেনি।

এআই কি পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে? এআই নাও ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী হেইডি ক্লাফ মনে করেন, পারমাণবিক স্থাপনাগুলো ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ‘এয়ার-গ্যাপড’ থাকে এবং এগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর ও বহুস্তরবিশিষ্ট হওয়ায় এআইয়ের পক্ষে চাইলেই সহজে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়।

সংশয়বাদীদের যুক্তি
অনেক গবেষকই এই ধরনের ডুমসডে বা প্রলয়কালীন তত্ত্বকে স্রেফ জল্পনা বা অতিরঞ্জিত কল্পকাহিনি বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, এআই কীভাবে বা কী প্রক্রিয়ায় পৃথিবী ধ্বংস করবে, তার কোনো সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক হার্বার্ট লিন মনে করেন, কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার জাদুকরি অনুভূতি থেকেই অনেক সময় গবেষকরা এআইয়ের এই অসীম ও ধ্বংসাত্মক ক্ষমতার কথা ভেবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন। তবে তর্কের খাতিরে এআই গবেষকরা যতই দ্বিমত পোষণ করুন না কেন, প্রযুক্তির লাগামহীন এই অগ্রযাত্রাকে নিয়ন্ত্রণ না করলে তা এক দিন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কাই এখন বিশ্বজুড়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: সিএনএন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...