শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ষড়যন্ত্রে ‘গুপ্ত বাহিনী’ সায় দিচ্ছে: রিজভী

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৬   ০১:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরের ‘গুপ্ত ও সুপ্ত’ শক্তি এতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ২৩ সেপ্টেম্বর নয়াপল্টনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন রিজভী।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারত থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আর দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা তাতে ‘তালের পাখা দিয়ে বাতাস’ দিচ্ছে। তবে জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীর মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

বক্তব্যে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি ও গ্যাস সংকট চলছে এবং বিভিন্ন দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী দাবি করেন, বর্তমান সরকার বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। একই সঙ্গে তিনি বিরোধী দলের কিছু নেতার বিরুদ্ধে সংকটের সুযোগ নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধিদল যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে রিজভী এটিকে তুলনামূলক সাশ্রয়ী সফর হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি আগের সরকারের বিদেশ সফরে বড় বহর ব্যবহারের সমালোচনা করেন।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে। তবে জনগণের কষ্টের সময়ে অতিরিক্ত গাড়িবহর ও জ্বালানি ব্যবহারের মতো ব্যয়বহুল কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।

সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।