শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনছে রোবলক্স

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৬   ১০:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এর ফলে নির্মাতারা রোবলক্সের মূল অ্যাপ্লিকেশনের বাইরে নিজেদের তৈরি গেম আলাদা অ্যাপ হিসেবে মোবাইল ফোন, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে প্রকাশ করতে পারবেন।

১১ সেপ্টেম্বর আয়োজিত নির্মাতাদের সম্মেলনে এ পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। রোবলক্সের ভাষ্য, আলাদা অ্যাপ হিসেবে গেম চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা তারা সরবরাহ করবে। এতে নির্মাতাদের গেম আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছানো সহজ হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি রোবলক্সের গেম খেলার সুযোগ মিলবে। এজন্য আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। ব্যবহারকারীরা গেমের তথ্যসংবলিত পাতা থেকেই সরাসরি গেম চালু করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্রাউজারেও এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। 

নতুন আপডেটের অংশ হিসেবে একই গেমে অনলাইন ও অফলাইন—দুই ধরনের খেলার সুবিধাও যুক্ত হচ্ছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও একক খেলোয়াড়ের (সিঙ্গেল-প্লেয়ার) অভিযানভিত্তিক গেম খেলা সম্ভব হবে।

এদিকে গেম উন্নয়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে রোবলক্স। এ লক্ষ্যে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআইচালিত চরিত্র তৈরির মতো নতুন টুল যুক্ত করা হচ্ছে।

গত জুলাইয়ে চালু হওয়া ‘বিল্ড’ সুবিধার মাধ্যমে শুধু লিখিত নির্দেশনা দিয়েই একটি পূর্ণাঙ্গ গেম তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা যায়। রোবলক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই টুল ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব গেমের নির্মাতাদের ৭১ শতাংশ আগে কখনো রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি।

এ বছরের শেষ দিকে ‘সিন জেনারেটর’ সুবিধাও চালু হতে পারে। এর মাধ্যমে লিখিত নির্দেশনা এবং একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য প্রয়োজনীয় পরিবেশ বা দৃশ্যপট তৈরি করা যাবে। পাশাপাশি গেম পরীক্ষার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চরিত্র ব্যবহারের পরিকল্পনাও করছে রোবলক্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...