শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্ট চশমা নিয়ে নতুন করে প্রচারে স্ন্যাপ

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২ হাজার ২০০ মার্কিন ডলারের স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে আবারও আলোচনায় এসেছে স্ন্যাপ। চলতি বছরের শুরুতে চশমাটি উন্মোচনের পর এর দাম ও নকশা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা হয়। এবার চশমাটিকে আরও কার্যকর করে তুলতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনোদন ও ব্যবসায়ীক ব্যবহারের নানা সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে স্ন্যাপ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ন্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পিগেল নতুন এসব সুবিধা তুলে ধরেন। কোম্পানিটির লক্ষ্য, শুধু স্মার্ট চশমা হিসেবে নয়, দৈনন্দিন বিভিন্ন ডিজিটাল কাজের অংশ হিসেবে স্পেকসকে ব্যবহারযোগ্য করে তোলা।

নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘স্পেকস ইন্টেলিজেন্স’। স্ন্যাপের ভাষায় এটি একটি ‘অ্যান্টিসিপেটরি এআই’ ব্যবস্থা, যা ব্যবহারকারীর বিভিন্ন ডিভাইস ও অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। আইফোন ও ম্যাকের মতো ডিভাইসের পাশাপাশি ব্যবহারকারীর অনুমোদিত বিভিন্ন অ্যাপ ও টুল থেকে তথ্য নিয়ে তাদের কাজ, অগ্রাধিকার, সম্পর্ক ও দৈনন্দিন অভ্যাস সম্পর্কে ধারণা তৈরি করার দাবি করেছে স্ন্যাপ।

স্ন্যাপের সিইও ইভান স্পিগেল এটিকে ‘এআই নেটিভ অপারেটিং সিস্টেম’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, বিভিন্ন কাজ ও তথ্যের মধ্যে সম্পর্ক তৈরি করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় কাজে মনোযোগ দিতে সহায়তা করবে এই ব্যবস্থা। তবে বাস্তবে এটি অনেকটা এআইনির্ভর উৎপাদনশীলতা (প্রোডাক্টিভিটি) অ্যাপের মতো কাজ করবে, যা স্মার্ট চশমার পাশাপাশি অন্যান্য ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে।

বিনোদনের জন্যও নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এখন স্পেকসের সঙ্গে এইচবিও ম্যাক্স ও স্পটিফাই যুক্ত করা যাবে। ফলে চশমার মাধ্যমে ভিডিও ও সংগীতের মতো বিনোদনমূলক কনটেন্ট ব্যবহারের সুযোগ তৈরি হবে।

ব্যবসায়িক ব্যবহার বাড়াতে ‘স্পেকস ফর এন্টারপ্রাইজ’ নামে নতুন একটি কর্মসূচিও চালু করেছে স্ন্যাপ। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ব্যবস্থার সঙ্গে স্মার্ট চশমাটি যুক্ত করা যাবে। এ উদ্যোগে অ্যামাজন, সেলসফোর্স ও এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের কথা জানিয়েছে স্ন্যাপ।

কোম্পানির প্রচারিত একটি প্রদর্শনীতে প্রযুক্তি সহায়তাকর্মীকে যন্ত্রপাতি মেরামতের সময় স্পেকস ব্যবহার করতে দেখা গেছে। স্ন্যাপ জানিয়েছে, কর্মীদের ব্যবহারের জন্য মোবাইল ডিভাইস ব্যবস্থাপনা, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দলের মধ্যে ডিভাইস ব্যবস্থাপনার সুবিধা তৈরির কাজ করছে তারা।

খেলাধুলার ক্ষেত্রেও নতুন অভিজ্ঞতা যুক্ত করছে স্ন্যাপ। এনবিএ ও ডব্লিউএনবিএর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৈরি একটি এআর অ্যাপের সাহায্যে বাস্কেটবল অনুশীলন ও শট উন্নত করার সুবিধা থাকবে। চশমার অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর খেলার অভিজ্ঞতা বিশ্লেষণ ও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এদিকে ওয়াই-ফাইয়ের বাইরে স্পেকস ব্যবহারের জন্য নতুন সংযোগ-সুবিধাও ঘোষণা করেছে স্ন্যাপ। আলাদাভাবে বিক্রি করা এই প্যাকেজে বিল্ট-ইন সেলুলার সংযোগসহ একটি চার্জিং কেস থাকবে। ভেরাইজনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেওয়া এই সুবিধার জন্য ভেরাইজন গ্রাহকদের মাসে ১০ ডলার এবং অন্য গ্রাহকদের মাসে ২০ ডলার দিতে হবে।

স্পেকসকে ব্যয়বহুল একটি কম্পিউটার হিসেবেই তুলে ধরছে স্ন্যাপ। ইভান স্পিগেলের ভাষায়, এটি এমন একটি কম্পিউটার, যা ব্যবহারকারীর মুখে পরা যায়। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চ্যুয়াল জগতের কারণে প্রযুক্তির ব্যবহার দ্রুত বদলে গেলেও কম্পিউটারের উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে আরও কার্যকর করে তোলা।

চশমাটির দাম ২ হাজার ২০০ ডলার হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি কতটা গ্রহণযোগ্য হবে, তা এখনো স্পষ্ট নয়। স্ন্যাপ জানিয়েছে, আগামী অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে স্পেকসের জন্য একটি অস্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু করা হবে। এরপর শরত কালের শেষদিকে চশমাটি বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...