শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী গাঁজাসহ আটক

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৬   ০১:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- ফার্মেসি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগ ও বর্ষের নাহিদুজ্জামান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারা সৌমিক নামের এক শিক্ষার্থীর থেকে গাঁজা সংগ্রহ করেন। সৌমিক বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকার গদা নামের এক ব্যক্তির কাছে থেকে গাঁজা কেনা হয় বলে প্রক্টরিয়াল বডির কাছে জানিয়েছেন তারা।

প্রক্টরিয়াল বডির সদস্যরা জানায়, লালন শাহ হল পকেট গেটসংলগ্ন এলাকায় এই নামে কোনো ব্যক্তি নেই। এ ছাড়া তাদের সঙ্গে নাহিন ও সাদ নামের দুজন শিক্ষার্থী মাঝেমধ্যে গাঁজার আসরে বসে।

এ বিষয়ে আটককৃত শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে প্রক্টরিয়াল বডির কাছে বলেন,‘আমরা অন্যায় কাজ করেছি। আমরা নিয়মিত সেবন করি না। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না।’

তবে গাঁজা সরবরাহকারী সৌমিককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘নিরাপত্তা সেলের কর্মী বিষয়টি অবগত করলে তাদের ধরে প্রক্টর অফিসে নিয়ে আসি। তারা তাদের অন্যায় স্বীকার করেছে। এ ছাড়া তাদের সঙ্গে জড়িত কয়েকজনের নাম ও তথ্য দিয়েছে। আগামীকাল তাদের বিভাগীয় সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। আমরা সারারাত ক্যাম্পাসে টহল দেই। যাদেরকেই এসব অপকর্মে জড়িত পাওয়া যাবে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।