শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৪   ০৭:৩৫ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা কমানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। গতকাল মঙ্গলবার সকালের রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড় সংলগ্ন সড়ক অবরোধ করেন তারা। এ সময় গণপরিবহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী এবং যাত্রাবাড়ীমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অটোরিকশা চালকদের অভিযোগ, সরকার নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা হলেও মালিকরা তাদের কাছ থেকে দৈনিক ১ হাজার ২৫০ টাকা জমা নেন। সে হিসেবে মালিকরা ৩৫০ টাকা বেশি নেন। সরকার নির্ধারিত জমা নেয়ার দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। 
বিক্ষুব্ধ চালকরা বলেন, অনেক সময় মালিকরা একদিনে দুই জনের কাছেও গাড়ি দিয়ে জমা আদায় করে থাকেন। একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালান তার কাছ থেকে নেন ৯০০ টাকা। রাতে সিএনজি অটোরিকশা ভাড়া দেন আরেক জনের কাছে। তার কাছ থেকে নেন সাড়ে ৭০০ টাকা।
তৌহিদ হোসেন নামের এক অটোরিকশা চালক বলেন, বেশি টাকা আদায় করে মালিকরা আমাদের মতো গরিব চালকদের শোষণ করছেন। শোষণ থেকে মুক্তি পেতে আমরা সড়ক অবরোধ করেছি। আমরা চাই, মালিকরা আমাদের থেকে সরকার নির্ধারিত টাকা নিক। তিনি বলেন, সারা দিন গাড়ি চালিয়ে যা আয় করি, তার মধ্য থেকে আমাদের জ্বালানি খরচ দিতে হয়। তার ওপর এত বেশি জমা দেওয়ায় পকেটে আর কিছুই থাকে না। সংসার চালাতে হিমশিম খেতে হয়। দৈনিক যদি ২৫০ টাকাও বাঁচাতে পারি সেটা আমাদের বড় উপকার হবে।
যাত্রাবাড়ীর এক অটোরিকশা চালক বলেন, মালিকরা ১২ ঘণ্টাকে একদিন হিসেবে ধরেন। এ সময়ের জন্য তাদের ১ হাজার ২৫০ টাকা দিতে হয়। এদিকে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হয় আমাদের। এতে অনেক সময় চলে যায়। ঠিক মতো সাত-আট ঘণ্টা গাড়ি চালাতে পারি না। বেশি জমা হওয়ায় গাড়ি চালিয়ে আমাদের আর কিছুই থাকে না। কোনও মালিক সরকার নির্ধারিত ৯০০ টাকা নেন না। এ জন্য সব চাপ আমাদের ওপর এসে পড়ে। আমরা সবাই চাই, সিএনজি অটোরিকশা মালিকরা যেন সরকার নির্ধারিত টাকা নেন। আর ২৪ ঘণ্টা হিসেবে একদিন ধরেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।