শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের মঞ্চে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রকাশিত - ০৭ সেপ্টেম্বর, ২০২৬   ১২:৫৯ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির সাম্প্রতিক বৈপ্লবিক উন্নতি প্রদর্শনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ব ক্রীড়ামঞ্চে মুখোমুখি হয়েছে বিভিন্ন দেশের তৈরি অত্যাধুনিক সব রোবট।মানবসদৃশ রোবটের দৌড়ঝাঁপ, কসরত আর অলিম্পিকের আদলে প্রতিযোগিতা—সব মিলিয়ে এক নতুন প্রযুক্তিনির্ভর উন্মাদনায় জমজমাট উৎসবে মেতেছে চীন।২২ আগস্ট  দেশটির রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো বিশ্ব মানবসদৃশ রোবট বা ওয়াল্ড হিউম্যানয়েড গেমসের দ্বিতীয় আসরের।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু শনিবার (২২ আগস্ট) জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রযুক্তির সাম্প্রতিক বৈপ্লবিক উন্নতি প্রদর্শনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ব ক্রীড়ামঞ্চে মুখোমুখি হয়েছে বিভিন্ন দেশের তৈরি অত্যাধুনিক সব রোবট। চীনা গণমাধ্যম সিজিটিএনের বরাত দিয়ে জানায়, ১৬টি দেশের ৬৬৬টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। পাঁচ দিনব্যাপী এই বৃহৎ আয়োজনে প্রতিযোগিতা করার জন্য আনা হয়েছে মোট ২,০৫৬টি হিউম্যানয়েড রোবট।

এবারের গেমসে ক্রীড়া প্রতিযোগিতা, শৈল্পিক পরিবেশনা এবং বাস্তব জীবনের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় রোবটের ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। পুরো আসরটিকে ৯টি আলাদা সেশনে ভাগ করে মোট ৫১টি ইভেন্ট এবং ১,৩০১টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ৩০টি ইভেন্ট সরাসরি খেলাধুলাকেন্দ্রিক এবং ২১টি ইভেন্ট বাস্তবে রোবটের কাজের দক্ষতা যাচাই সম্পর্কিত। এসব ইভেন্টে রোবটের চলাফেরা, দৈহিক ভারসাম্য, সমন্বয় এবং মানুষের দৈনন্দিন কাজের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের রোবটিক্স সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এ সম্মেলন নিজেদের উদ্ভাবন তুলে ধরার এক অনন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। গত বছরের প্রথম আসরের তুলনায় এবার আয়োজনের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে; প্রথম আসরটি ছিল মাত্র তিন দিনের ও ছয়টি সেশনের।

উল্লেখ্য, সম্প্রতি চীনভিত্তিক রোবটিক্স প্রতিষ্ঠান ‘ইউনিট্রি’-র তৈরি একটি হিউম্যানয়েড রোবট প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার (ঘণ্টায় ২৮.৩২ মাইল) গতিতে দৌড়ে অলিম্পিক বিজয়ী উসাইন বোল্টের রেকর্ড গতিকে (১২.৪২ মিটার/সেকেন্ড) ছাড়িয়ে গেছে। রোবটের এই অনন্য অর্জনই প্রমাণ করে ক্রীড়া ও গতিবিদ্যায় তাদের সক্ষমতা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...