শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশের চা, ৯ বছরে কমেছে রপ্তানি আয়

প্রকাশিত - ২৯ আগস্ট, ২০২৬   ০৩:৩৩ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্প। কম উৎপাদনশীলতা ও বাড়তি উৎপাদন খরচের কারণে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে দেশের চা খাত। একই সঙ্গে কমছে চা রপ্তানি থেকে আয়।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি হেক্টর জমিতে গড়ে ১ হাজার ৪০০ কেজি চা উৎপাদিত হয়। অথচ বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী কেনিয়ায় একই পরিমাণ জমিতে প্রায় ৩ হাজার ৫০০ কেজি এবং ভিয়েতনামে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ কেজি চা উৎপাদিত হয়।

অর্থাৎ উৎপাদনশীলতার দিক থেকে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ উৎপাদন ব্যয়। দেশে প্রতি কেজি চা উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ২০০ থেকে ২২০ টাকা। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে চা বিক্রি করা কঠিন হয়ে পড়ছে।

কমছে রপ্তানি আয়
উৎপাদন খরচ ও উৎপাদনশীলতার এই ব্যবধানের প্রভাব পড়ছে চা রপ্তানিতেও। তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ চা রপ্তানি করে ৪ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল।

তবে পরবর্তী বছরগুলোতে রপ্তানি আয় কমতে কমতে ২০২৫-২৬ অর্থবছরে ৩ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। অর্থাৎ প্রায় এক দশকের ব্যবধানে চা রপ্তানি থেকে আয় কমেছে প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ।

আধুনিক প্রযুক্তিতে জোর দেওয়ার তাগিদ
বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের হারানো অবস্থান পুনরুদ্ধারে উৎপাদনশীলতা বাড়ানো এবং উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য চা বাগানে আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, উন্নত জাতের চারা ব্যবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে জোর দেওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, শুধু উৎপাদনের পরিমাণ বাড়ালেই হবে না; প্রতি হেক্টরে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি শ্রম, সার, কীটনাশক ও অন্যান্য উপকরণের ব্যয় যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে।

সমন্বিত নীতি জরুরি
আন্তর্জাতিক বাজারে কেনিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের চা খাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত নীতি প্রয়োজন। উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির আধুনিকায়ন, উৎপাদন খরচ পুনর্মূল্যায়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চায়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে এখনই উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।