প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি খাদ্যের বিকল্প উৎস তৈরির সম্ভাবনা তৈরি করেছে নতুন একটি গবেষণা। বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে সাধারণ পিইটি প্লাস্টিক ও কৃষি বর্জ্যকে খাদ্য উপাদানে রূপান্তর করা সম্ভব হতে পারে।
সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির গবেষকরা ইঞ্জিনিয়ার্ড ইস্ট ব্যবহার করে পিইটি প্লাস্টিক এবং ভুট্টার ডাঁটা-পাতার মতো কৃষি বর্জ্য ভেঙে প্রোটিন, চর্বি ও অন্যান্য পুষ্টি উপাদান তৈরির চেষ্টা করছেন। এ প্রক্রিয়ায় উৎপন্ন পুষ্টিসমৃদ্ধ মিশ্রণ বা স্লারি ব্যবহার করে তারা প্রোটিনসমৃদ্ধ কুকিও তৈরি করেছেন।
গবেষণাটি মূলত নাসার অর্থায়নে পরিচালিত হচ্ছে। দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনে নভোচারীদের জন্য মহাকাশেই প্রয়োজনীয় খাদ্য উপাদান উৎপাদনের সম্ভাবনা তৈরি করাই এর অন্যতম লক্ষ্য। মহাকাশে উৎপাদিত প্লাস্টিক বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশকে পুনরায় ব্যবহার করে খাদ্য উপাদান তৈরি করা গেলে সম্পদের ব্যবহার আরও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন গবেষকরা।
তবে এ প্রযুক্তির সম্ভাবনা শুধু মহাকাশেই সীমাবদ্ধ নয়। পৃথিবীতেও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বিকল্প প্রোটিনের উৎস তৈরিতে এটি ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে। গবেষকদের মতে, প্রযুক্তিটির আরও উন্নয়ন হলে উৎপাদিত উপাদান ব্যবহার করে দুধ বা মাংসের বিকল্প খাদ্য তৈরির সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে এ প্রক্রিয়ায় উৎপাদিত খাদ্যের খরচ তুলনামূলকভাবে অনেক বেশি- প্রতি কেজিতে প্রায় ৬০ ডলার। তবে ইস্টের কার্যকারিতা বাড়ানো এবং বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করা গেলে ভবিষ্যতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে আশা করছেন গবেষকরা।
প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান পুষ্টি উপাদানে রূপান্তরের এই প্রযুক্তি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে একদিকে যেমন বর্জ্য দূষণ কমাতে সহায়তা করতে পারে, অন্যদিকে তেমনি টেকসই খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।