শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৬   ১১:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ১৪ মার্চ থেকে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে একই বছরের ১৫ এপ্রিল। ২৪ আগস্ট এ সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল এবং ২২ এপ্রিলের মাঝে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

একনজরে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন দেখে নিন—

১৪ মার্চ ২০২৭ (রোববার): বাংলা (আবশ্যিক)-১ম পত্র / সহজ বাংলা-১ম পত্র

১৬ মার্চ ২০২৭ (মঙ্গলবার): বাংলা (আবশ্যিক)-২য় পত্র / সহজ বাংলা-২য় পত্র

১৮ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র

২১ মার্চ ২০২৭ (রবিবার): ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র

২২ মার্চ ২০২৭ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৫ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): গণিত (আবশ্যিক)

২৮ মার্চ ২০২৭ (রবিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৩০ মার্চ ২০২৭ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং

১ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ

৪ এপ্রিল ২০২৭ (রবিবার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ

৬ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা (তত্ত্বীয়)

৮ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান

১১ এপ্রিল ২০২৭ (রবিবার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান

১৩ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি

১৫ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা

বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্দেশনা

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল বা রচনামূলক পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যাবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।পরীক্ষার রুটিন দেখতে এক ক্লিক করুন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...