শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৬   ০৯:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সৌরজগতের জমজমাট মহাকাশ নাটকের দ্বিতীয় পর্বে এবার চাঁদের পালা। চলতি মাসের শুরুতে সূর্যগ্রহণ দেখার পর এবার পৃথিবীর ছায়ায় ঢাকা পড়তে চলেছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আগামী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে মহাকাশে ঘটতে চলেছে এক অনন্য দৃশ্য। এসময় চাঁদের প্রায় পুরোটাই, অর্থাৎ প্রায় ৯৬ শতাংশ অংশ পৃথিবীর ছায়ার আড়ালে চলে যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের বাসিন্দারা এই মহাজাগতিক দৃশ্যের সবচেয়ে সেরা দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন।

মাত্র দুই সপ্তাহ আগে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের আকাশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। মহাকাশ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সাধারণত জোড়ায় জোড়ায় আসে। সূর্য, চাঁদ এবং পৃথিবী এমন নিখুঁতভাবে সারিবদ্ধ হয় যে একটি অন্যটিকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে ফেলে। চাঁদ সূর্যের তুলনায় চারশো গুণ ছোট হলেও তা পৃথিবী থেকে চারশো গুণ কাছে থাকায় আকাশ থেকে দুটোকে প্রায় একই আকারের দেখায়, যা মহাবিশ্বের এক অপূর্ব কাকতালীয় বিষয়। এবারের এই চন্দ্রগ্রহণ অত্যন্ত ধীরলয়ে ঘটতে চলেছে এবং ইউরোপের সূর্যগ্রহণের তুলনায় এর দর্শকসংখ্যাও হবে অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রায় কয়েকশো কোটি মানুষ এই দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় ১০০ কোটি মানুষ এই চন্দ্রগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার সুযোগ পাবেন। এছাড়া বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ অর্থাৎ তিনশো কোটিরও বেশি মানুষ এই গ্রহণের কোনো না কোনো অংশ দেখতে সক্ষম হবেন। তবে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে যখন এই গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন চাঁদ অস্ত যাওয়ার কারণে পুরো দৃশ্য হয়তো দেখা যাবে না। অন্যদিকে হাওয়াই এবং উত্তর-পশ্চিম আমেরিকা ও কানাডায় চাঁদ ওঠার সময় এই গ্রহণের সূচনা হবে। এই চন্দ্রগ্রহণের পূর্ণ অংশটি মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরপরই তার চরম রূপ ধারণ করবে।

পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে এসে দাঁড়াবে, তখন চাঁদের ওপর একটি আকর্ষণীয় লালচে-কমলা ছায়া তৈরি হবে। যেহেতু এটি শতভাগ পূর্ণগ্রাস নয়, তাই একে পুরোপুরি 'ব্লাড মুন' বলা না গেলেও এর গভীরতা সাধারণ আংশিক গ্রহণের চেয়ে অনেক বেশি হবে। এই আংশিক পর্যায়ের স্থায়িত্ব হবে তিন ঘণ্টারও বেশি সময় ধরে, আর পূর্ণাঙ্গ প্রক্রিয়াটি অর্থাৎ পৃথিবীর হালকা ছায়ায় চাঁদের প্রবেশ থেকে শুরু করে তা সম্পূর্ণ সরে যাওয়া পর্যন্ত; মোট সাড়ে পাঁচ ঘণ্টা সময় নেবে।

শুধু পৃথিবীর মাটি থেকেই নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং চীনের কক্ষপথের গবেষণা কেন্দ্রে থাকা নভোচারীরাও এই মহাজাগতিক দৃশ্য দেখার বিশেষ সুযোগ পাবেন। এর পরের পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণটি দেখতে পেতে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা মূলত এশিয়া ও অস্ট্রেলিয়া থেকে ভালোভাবে দেখা যাবে। আর উত্তর ও দক্ষিণ আমেরিকার আকাশপ্রেমীদের পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২০২৯ সাল পর্যন্ত।
সূত্র: এপি


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...