২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৭ জুলাই রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই রুটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে গভীর রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি ৩৭৬' ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
ফ্লাইট উদ্বোধনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থেকে ফিতা কাটেন ও জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নতুন পরিকল্পনার মাধ্যমে এই রুটকে লাভজনক করা হবে এবং এটি আর কখনোই বন্ধ হবে না। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী ও ফিরতি ফ্লাইটগুলোরও আগাম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উৎসাহের প্রমাণ দেয়। সরাসরি যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার কথা বিবেচনা করেই ফ্লাইটটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই রুটের চাহিদা পূরণে ভবিষ্যতে শুধু বোয়িং নয়, বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করা হবে। ঐতিহাসিক গুরুত্ব: ১৯৮০ সালে উড়োজাহাজ সংকট থাকা সত্ত্বেও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে ঢাকা-নারিতা ফ্লাইট শুরু করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় এটি পুনরায় চালু করা হলো।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় এক বছর পর সরকারের বিশেষ উদ্যোগে আবারও এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হলো।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।