২৪ঘন্টা অনলাইন : বিদেশ ভ্রমণের স্বপ্ন, কিন্তু ভিসার ঝামেলায় আটকে যাচ্ছেন?
তাহলে আপনার জন্য আছে সুখবর। বাংলাদেশি পাসপোর্টেই এশিয়ার ৬টি দেশে আগাম ভিসা ছাড়াই বা পৌঁছে ভিসা নিয়ে ভ্রমণ করা সম্ভব।
যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় যেতে পারেন।
এবার দেখে নেওয়া যাক এশিয়ার সেই ৬ দেশ।
ভুটান
নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশিরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। পাহাড়, প্রকৃতি আর শান্ত পরিবেশ—সব মিলিয়ে অনন্য এক গন্তব্য।
মালদ্বীপ
পৌঁছেই পাওয়া যায় ভিসা অন অ্যারাইভাল। নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর বিলাসবহুল রিসোর্টের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।
নেপাল
হিমালয়ের দেশেও মিলছে ভিসা অন অ্যারাইভাল। কাঠমান্ডু, পোখারা আর এভারেস্ট অঞ্চলের সৌন্দর্য পর্যটকদের টানে বছরজুড়ে।
শ্রীলঙ্কা
ঐতিহাসিক স্থাপনা, সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। ভ্রমণের আগে অবশ্যই দেশটির সর্বশেষ ভিসানীতি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কম্বোডিয়া
বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট দেখতে চাইলে বাংলাদেশিরা পৌঁছে ভিসা অন অ্যারাইভাল নিতে পারেন।
তিমুর-লেস্তে (ইস্ট তিমুর)
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রেও রয়েছে ভিসা অন অ্যারাইভাল সুবিধা। নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
তবে একটি বিষয় ভুললে চলবে না।
ভিসা ছাড় বা ভিসা অন অ্যারাইভাল থাকলেও অনেক দেশে ৬ মাস মেয়াদি পাসপোর্ট, ফেরার টিকিট, হোটেল বুকিং এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে হতে পারে।
তাই টিকিট কাটার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা সরকারি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অবশ্যই যাচাই করে নিন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।