২৪ঘন্টা অনলাইন : কীসের বিচার’, গ্রেফতার দাবিকারীদের সংবিধানের ‘আর্টিকেল ৫১’ পড়ার পরামর্শ সাহাবুদ্দিনের
নিজের বিচার ও গ্রেফতারের দাবি নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বিরুদ্ধে ওঠা বিচার ও গ্রেফতারের দাবিকে নাকচ করে দিয়ে সংবিধানের ৫১ অনুচ্ছেদ (আর্টিকেল ৫১) অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও প্রতিবেদনে রাষ্ট্রপতির এমন মন্তব্য উঠে আসে।
প্রতিবেদনে জানা যায়, সাবেক এই বিচারক ও বর্তমান রাষ্ট্রপতি তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ ও বিচার দাবির প্রেক্ষিতে স্পষ্ট জানিয়ে দেন যে, দেশের সংবিধানই রাষ্ট্রপতির সুরক্ষার বিষয়টি নির্ধারণ করে দিয়েছে। যারা তার গ্রেফতার বা বিচার দাবি করছেন, তাদের সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ ভালো করে পড়ার আহ্বান জানান তিনি।
সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদে কী আছে?
বাংলাদেশের সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কিত বিধান রাখা হয়েছে। অনুচ্ছেদ ৫১(১) অনুযায়ী—
১. রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি কার্যধারা দায়ের বা তা চালু রাখা যাবে না।
২. তার গ্রেফতার বা কারাদণ্ডের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না।
রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে তৈরি হওয়া নানান বিতর্ক এবং তার পদত্যাগ কিংবা বিচারাচারের দাবির মুখে আইন ও সংবিধানের এই নির্দিষ্ট বিধির দিকেই ইঙ্গিত করেন রাষ্ট্রপতি। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে তাকে গ্রেফতার কিংবা তার বিরুদ্ধে বিচার বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য ও পদ ছাড়ার দাবি নিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা জোরদার হয়। এরই জবাবে সংবিধানের আইনি সুরক্ষা ও ধারার বিষয়টি সামনে আনলেন তিনি।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।