শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়ার পিঠে তীর ছুড়ছে চীনের রোবট

প্রকাশিত - ২২ জুলাই, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু কম্পিউটারের পর্দায় সীমাবদ্ধ নয়, বাস্তব জগতেও মানুষের মতো কাজ শিখছে রোবট। আর সেই সক্ষমতারই চমকপ্রদ প্রদর্শনী দেখা গেল চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স-এ।এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট, যারা বাস্তব পরিবেশে নানা কৌশলে মুগ্ধ সবাই।

নানা দেশের শীর্ষ বিজ্ঞানী, প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে তুলে ধরা হয় ৩ হাজারেরও বেশি প্রযুক্তি ও পণ্য, যার মধ্যে তিনশোর বেশি প্রথমবার বিশ্ব দরবারে উন্মোচিত হয়েছে। তবে, সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আধুনিক ডেক্সটারাস রোবটিক হাত। এই রোবটিক হাত কখনও চীনা ঐতিহ্যবাহী ‘ফু’ অক্ষর লিখছে, কখনও হাতে তৈরি করছে নুডলস। কখনও শিক কাবাব বানাচ্ছে কিংবা পানির ওপর পাথর ছুড়ে লাফ করাচ্ছে। মানুষের হাতের সূক্ষ্ম নড়াচড়া অনুকরণ করার এ সক্ষমতা আধুনিক রোবট প্রযুক্তিকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।

তবে, এই দক্ষতা শুধু পরীক্ষাগারে বসে অর্জিত হয়নি। রোবটকে বাস্তব জীবনের কঠিন পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন ২০২৬ ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস-এর প্রস্তুতির অংশ হিসেবে চায়না মিডিয়া গ্রুপের ‘এনার্জি রিলে’ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন অঞ্চলে বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

চীনের ফুচিয়ান প্রদেশের ফুতিং শহরে রোবট চা পাতা তোলা থেকে শুরু করে চা শুকানো এবং চা-চাপা তৈরির পুরো প্রক্রিয়ায় অংশ নেয়। সিছুয়ান প্রদেশের বাজারং শহরে অংশ নেয় ড্রাগন বোট প্রতিযোগিতা ও চোংজি তৈরিতে। আর সিনচিয়াংয়ের সাইরাম হ্রদের তীরে ঘোড়ার পিঠে বসে তীর ছুড়ে বিশ্বে প্রথমবার নতুন এক নজির গড়ে এই হিউম্যানয়েড রোবট। এসব বাস্তব ও বৈচিত্র্যময় পরিবেশে কাজের মাধ্যমে রোবটের চলাচলের দক্ষতা, জলরোধী সক্ষমতা এবং স্পর্শ অনুভূতির প্রযুক্তি এখন আরও উন্নত। পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও গৃহস্থালির কাজে রোবট ব্যবহারের জন্য বিপুল পরিমাণ বাস্তব তথ্যও সংগ্রহ করা সম্ভব হয়েছে।

আগামী ২২ থেকে ২৬ আগস্ট বেইজিংয়ে পর্দা উঠছে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। সেখানে বুদ্ধিমত্তা, শারীরিক সক্ষমতা এবং সূক্ষ্ম কাজ সম্পাদনের দক্ষতা প্রদর্শনের জন্য ৩০টিরও বেশি ইভেন্টে অংশ নেবে হিউম্যানয়েড রোবট।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...