শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আটক নিরপরাধ কারাবন্দীদের মুক্তির দাবি

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৪   ০৯:৪৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় আটক নিরপরাধ কারাবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলন। গতকাল শুক্রবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, আন্দোলনের উপদেষ্টা ইসহাক খান, আজহারুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন প্রমুখ।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম বলেন, বন্দী সব আলেমদেরকে মুক্তি দিতে হবে। যাদের হাসিনা সরকার আয়নাঘরে বন্দী করে রেখেছে। তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। যদি তাদেরকে মুক্তি না দেয়া হয় তাহলে আমরা মনে করবো এখনো দেশে জুলুমের শাসন মুক্ত হয়নি।  তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আগামী সোমবার আইন উপদেষ্টার সঙ্গে দেখা করবো। যতদিন পর্যন্ত আমরা কারাবন্দীদের মুক্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 
আইনজীবী সারোয়ার হোসেন বলেন, আজকের দাবি অত্যন্ত যৌক্তিক। যে জালিম সরকার গত ১৫ বছর ধরে এ দেশ পরিচালনা করেছে, তারা মূলত ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যেসব আলেম এখনো কারাগারে রয়েছে তাদেরকে তিন দিনের ভেতরে মুক্ত করতে হবে। 
৬ দফা দাবি: ১. আওয়ামী দুঃশাসনে আটককৃত সকল নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। ২. আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। ৩. আওয়ামী সরকার কর্তৃক সকল মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষ করে ধার্মিক মুসলিমদের ওপর উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে।  ৪. কারাগারে সব বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলেও তার জীবনসঙ্গিনীর সঙ্গে কমপক্ষে ৩ ঘণ্টা সময় নিরাপত্তার সঙ্গে একাকীত্ব যাপনের সুযোগ করে দিতে হবে।  ৫. ২০১৩ সালের হেফাজত ও ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ৬. কোনো ধরনের অপরাধীকে রাষ্ট্র কর্তৃক গুম অথবা ক্রসফায়ার দেয়া যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ইতোপূর্বে যাদের গুম করা হয়েছিল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে। দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে ধ্বংস করতে হবে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।