২৪ঘন্টা অনলাইন : আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার রাজধানীর নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা-সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তি করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও জটিল প্রতিষ্ঠানের তালিকা চেয়ে সরকারকে চিঠি দেওয়া হবে। সরকারের সঙ্গে সমন্বয় করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আব্দুর রহমানেল মাছউদ জানান, বাস্তব পরিস্থিতি বিবেচনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই ভোট আয়োজন শুরু করতে চায় কমিশন। কারণ, এসব প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরাই পরে উপজেলা পরিষদের কাঠামোর অংশ হন। ফলে ইউপি ও পৌরসভা নির্বাচন ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন জটিল হয়ে পড়ে।
তিনি বলেন, সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে। কোন নির্বাচন আগে প্রয়োজন, তা সরকার ও নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতেই নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, সিটি করপোরেশনগুলো বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আর যেকোনো নির্বাচনের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণার প্রস্তুতি রাখা হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় প্রশাসনিক ও জনবলসংক্রান্ত নানা বিষয়ে সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই লিখিত ও অনানুষ্ঠানিক—উভয় ধরনের সমন্বয়ের মাধ্যমেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতোমধ্যে বক্তব্য এসেছে। কমিশনও প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য জানাবেন নির্বাচন কমিশন সচিব।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদ আহমদ এবং নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।