শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাদিক অ্যাগ্রো থেকে উদ্ধার হওয়া জায়গা আবার দখল

প্রকাশিত - ১৪ আগস্ট, ২০২৪   ০৮:৪৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : নানা আলোচনার জন্ম দিয়ে উদ্ধার করা হয় রামচন্দ্রপুর খালের দখল হওয়া অংশ। সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আলোচিত পশুর খামার সাদেক অ্যাগ্রো ও পাশে থাকা বস্তিটি। তবে দেড় মাসের মাথায় আবারও দখল হচ্ছে উদ্ধার করা জায়গা। গতকাল বুধবার সকালে রাজধানী মোহাম্মদপুরের ভাঙ্গা মসজিদ রোডের মাথায় রামচন্দ্রপুর খাল সরেজমিন ঘুরে দেখা যায়, উদ্ধার করা খালের অংশে দুটি টিনের ছাপড়া ঘর তোলা হয়েছে ও বিভিন্ন অংশে বাঁশ পুঁতে রাখা হয়েছে ঘর তোলার জন্য। এছাড়া কিছু রিকশাও এনে রাখা হয়েছে সেখানে। খুলে ফেলা হয়েছে গণপূর্তের নোটিশবোর্ড, যেখানে উল্লেখ ছিল খালের এই অংশটি সরকারে খাস জমি।
খোঁজ নিয়ে জানা যায়, উচ্ছেদের আগে যারা এখানে বস্তি করে থাকতেন, তারাই এসে আবারও এসব স্থাপনা তুলছে। তবে এই পুনর্দখল শুরু হয়েছে বিএনপির ব্যানারে দুটি টিনশেড ঘর তৈরি থেকে। স্থানীয়রা জানান, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পরের দিন বিকালেই একদল লোক ওই জায়গায় ঘর বানানোর কাজ শুরু করেন। এর মাঝে প্রথম ঘরটিতে বিএনপির নামে একটি ব্যানার ঝুলিয়ে দেয়া হয়। প্রথম দিকে এই ঘরে কেউ না আসলেও গত কয়েকদিন লোক আনাগোনা শুরু করে। তারা ঘরটিতে কয়েকটি চেয়ার রেখে যান। তবে স্থানীয় বিএনপি নেতারা ঘর ওঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। তারা ঘর তোলার বিষয়ে অবগত নন বলেও জানান।
খালের অন্য জায়গায় ঘর তোলা বাবুল নামে একজন বলেন, আমরা গরিব মানুষ, কোথায় যাবো? বস্তি ভেঙে দেয়ার পর দুই মাস ধরে রাস্তায় আছি। এখন আবার নিজেই ঘর তুলছি। এই জায়গায় গত ২০ বছর ধরে আছি। যাবার কোথাও যাওয়ার জায়গা নেই। তিনি বলেন, পাশের ঘরটা বিএনপির ক্লাব করা হয়েছিল। একটা ব্যানারও টানানো হয়েছিল। গতকাল (মঙ্গলবার) সেই ব্যানার খুলে ফেলা হয়েছে।
এ বিষয়ে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন গণমাধ্যমকে বলেন, খালের জায়গা দখল করে ঘর তৈরি করতে কাউকে বলা হয়নি। কারা করেছে খোঁজ নিচ্ছি। ওইখান থেকে ব্যানার সরিয়ে দিয়েছি।
সাদেক অ্যাগ্রোর খামার যে স্থানে ছিল, সেখানেও ইটের দেওয়াল তোলা হচ্ছে। নির্মাণ কাজ করা মিস্ত্রিরা দাবি করছেন, এগুলো ব্যক্তি মালিকানার প্লট। সাদেক অ্যাগ্রো উচ্ছেদের সময় এগুলো ভেঙে দেওয়া হয়েছিল। তাই নতুন করে আবারও দেয়াল তোলা হচ্ছে। তবে এই বিষয়ে প্লট মালিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এছাড়া নবীনগর হাউজিং এলাকায় ঢুকতে সড়কের পাশে থাকা সাদিক অ্যাগ্রোর একটি অবৈধ খামার উচ্ছেদ করা হয়। সেটিও আবার নতুন করে দখলের জন্য বাঁশ পুঁতে রাখা হয়েছে। কাজটি সাদিক অ্যাগ্রোই করেছে বলে জানান সেখানে কাজ করা কয়েকজন নির্মাণ শ্রমিক। তারা জানান, উচ্ছেদের কিছুদিন পর আবারও দখল করার চেষ্টা করা হয়। তবে এখন এগুলো সরিয়ে ফেলতে বলেছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।