২৪ঘণ্টা অনলাইন: মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে চেক-ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে ৭১ যাত্রী বিমানে না ওঠার ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে ঘিরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। তবে বোর্ডিং প্রক্রিয়ার সময় ৭৬ জন যাত্রী বিমানে ওঠেননি। এর মধ্যে পাঁচজনের ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ায় তাদের যাত্রা স্থগিত করা হয়।
এরপর একই গ্রুপের আরও বেশ কয়েকজন যাত্রী বোর্ডিং এলাকায় না গিয়ে বিমানবন্দর ত্যাগ করেন বলে জানা গেছে। পরে তাদের অনেকে ইমিগ্রেশনের প্রস্থান অনুমোদন বাতিল করে দেশে ফিরে আসেন। সব মিলিয়ে ৭১ জন যাত্রী শেষ পর্যন্ত ফ্লাইটে আর ওঠেননি।
সূত্রগুলো বলছে, সংশ্লিষ্ট যাত্রীরা পর্যটক ভিসায় মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে তাদের ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সন্দেহ তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের একটি অংশের বিদেশে অবস্থান নিয়ে ভিন্ন পরিকল্পনা থাকতে পারে।
ঘটনার পর ভিসা যাচাই ও যাত্রী স্ক্রিনিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কয়েকজন যাত্রী চেক-ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও বোর্ডিং গেটে গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন। এতে বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের যাচাই প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভিসা যাচাই ও যাত্রী ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।