শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে: ইরান

প্রকাশিত - ২৮ জুন, ২০২৬   ০৩:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন:  ইরানের সঙ্গে চুক্তির পরও দেশটিতে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলাও চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরকে পরিণত’ করার হুঁশিয়ারি দিয়েছে। ২৮ জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসির নৌ-কমান্ড বলেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রণালির ওপর আমাদের আধিপত্যের রহস্যের কোনো সমাধান দেয়নি। প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অন্য জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

নৌ-কমান্ড আরও বলেছে, ‘এ অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিষয় আলাদা। আগামী দিনগুলোতে এগুলোকে নরকে পরিণত করা হবে।’

এদিকে বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কসংকেত বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সরকারি চ্যানেলের মাধ্যমে দেওয়া পরবর্তী নির্দেশনাও মেনে চলতে বলা হয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশ দুটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলেছে, ইরানের নৌ ও বিমানবাহিনী কুয়েতের ‘আলি আল সালেম’ মার্কিন বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে অবস্থিত মার্কিন ‘পঞ্চম নৌবহরকে’ লক্ষ্যবস্তু করেছে। এসব লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাঁচটি উপকূলীয় অবস্থানে মার্কিন বোমা হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেন, বাহরাইন ও কুয়েতসহ প্রতিবেশী দেশগুলোর দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

তিনি বলেন, পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া ওই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।