শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা

প্রকাশিত - ২৭ জুন, ২০২৬   ১১:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৯১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ২০টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৯৩টি মোটরসাইকেলসহ মোট ৩১৫টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ৩৮টি বাস, ১২টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ১৯৮টি সিএনজি ও ৫২২টি মোটরসাইকেলসহ মোট ৯৫৭টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৪৪টি বাস, ৩৭টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫২টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৭টি বাস, ২২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ১১৩টি সিএনজি ও ৪৯২টি মোটরসাইকেলসহ মোট ৭৯৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৮৫টি বাস, ১৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১৪০টি সিএনজি ও ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৬৯২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ২৬টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৭৫৫টি গাড়ি ডাম্পিং ও ৪৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।