শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত - ২২ জুন, ২০২৬   ০৯:৩৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের লাভজনক ও নিরাপদ বিকল্প ফসল চাষে উৎসাহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম। তিনি মাঠপর্যায়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরছেন।

 ২১ জুন রোববার সকালে উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চরতিল্লী গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠকে অংশ নেন তিনি। সেখানে তামাক চাষের পরিবেশগত, স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তামাক চাষে জমির উর্বরতা কমে যায় এবং কৃষকসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। অন্যদিকে একই জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরিষা, গম, ভুট্টা, শাকসবজি ও অন্যান্য রবি ফসল চাষ করলে অধিক লাভের পাশাপাশি খাদ্য উৎপাদনও বৃদ্ধি করা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, তামাক চাষ মাটি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষকদের এই ক্ষতিকর চাষ থেকে বের করে এনে লাভজনক ও নিরাপদ ফসলের দিকে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে পাশে থাকবে।

তিনি আরও বলেন, কৃষকদের সচেতন করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে তামাকের পরিবর্তে খাদ্যশস্য ও অর্থকরী বিকল্প ফসলের আবাদ বাড়ে।

উঠান বৈঠকে অংশ নেওয়া কৃষকেরা তামাক চাষের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যতে তামাকের পরিবর্তে লাভজনক বিকল্প ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন। কৃষি বিভাগের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

​উপজেলা কৃষি বিভাগ জানায়, সাটুরিয়াকে তামাকমুক্ত করতে এবং কৃষকদের স্বাস্থ্যসম্মত লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।