শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে আর পিঠ দেখাবেন না বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা 

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৪   ০৮:৪৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট  : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে আর পিঠ দেখাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সীমান্তে আমাদের মানুষ মারে আর বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। বলে দিয়েছি, আর পিঠ দেখাবেন না। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বাহিনীর সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, এই ফোর্সগুলোকে (বাহিনী) ১৫ বছরে দানব বানিয়েছে; যারা বানিয়েছে, তাদের আমি পারি আর না পারি, তাদের আন্তর্জাতিক আদালতে দাঁড় করাবো। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে।  
বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি এখানে বলেছি, যতদূর আমার বলার আছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)। আমাদের সীমান্তের মধ্যে ঢুকে মারে, আমরা বলি আমরা পতাকা বৈঠক করেছি, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। সেসব দিন শেষ হয়ে গেছে। 
স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সমালোচনা করে বলেন, এই বাহিনীগুলোকে দানব বানিয়েছেÍপুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি। ভাগ্য ভালো আমাদের সেনাবাহিনী এ থেকে রক্ষা পেয়েছে। এগুলো জাতীয় বাহিনী। কারও ব্যক্তিগত বাহিনী নয়। আমি হয়তো এরপর আপনাদের সঙ্গে এত কথা বলবো না। আমি তাদের বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাব। দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে পড়লে তাদের একদম জেলে দিয়ে দেব। আমরা এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি তাদের বিরুদ্ধে, যারা পুলিশকে দানব বানিয়েছে।
সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন, এই দল ফ্যাসিস্টের চেয়েও নিকৃষ্ট। ফ্যাসিস্টরা যা করেছে, তারা সেটাই করেছে, প্রোপাগান্ডা.. আর যারা সীমান্ত রক্ষার কথা, তাদের বলে পিঠ দেখাও। আর নয়। ইনশাল্লাহ এমন আর হতে দেয়া হবে না।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সব কিছুর একটা প্রসেস আছে। আমি লিস্ট করছি। যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এরমধ্যেই ছিল না, আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব। তবে আমরা খুঁজছি, বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যাদের কথা বলা হচ্ছে, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। ২/১ দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন। আমি তো এটার মালিক না। চাইলেই সাইন করতে পারি না। দুটো ধাপ পার হতে হবে। আজ বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। মাঠের কাজ প্রায় শেষ। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন আছি, এই অপরাধীদের আদালতে দাঁড় করাবো।
স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার নিজের এক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি, সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।