প্রভাত রিপোর্ট : ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর দেশত্যাগ করেন। এরপরই বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়। ওইদিন হাজার হাজার মানুষ গণভবন থেকে নগদ টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়। গণভবন থেকে লুট হওয়া মালামালের মধ্যে একটি সিন্দুক নিয়ে যান মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকার কয়েকজন। সিন্দুকটিতে ১৬ লাখ টাকা ছিল। এই টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে খবর চলে যায় সেনাবাহিনীর কাছে। পরে সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে। গত সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে তাদের নিয়ে যাওয়া হয় বসিলার এসপিবিএনে সেনা ক্যাম্পে।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, গণভবন থেকে একটি সিন্দুক এনেছিলেন ৫ থেকে ৬ জন ব্যক্তি। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি সেনাবাহিনীকে জানায়Í তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। পরে সেনাবাহিনী গিয়ে টাকাগুলো উদ্ধার করে। স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিম।
মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কেউ আটক নেই।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।