প্রভাত রিপোর্ট : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সরকারের তরফ থেকে দ্রুত সেটি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল ব্রিফ করার জন্য, এই সরকারের উদ্দেশ্য, কোন প্রেক্ষাপটে এসেছে সে বিষয়ে। আমরা বলেছি রেভ্যুলেশনে যে পরিবর্তন এসেছে সেটা যারা এনেছে তাদের কিছু চাহিদা ছিল। বৈষম্যহীন একটি অবস্থার প্রতিষ্ঠা তারা চেয়েছে, এই সরকারের উদ্দেশ্য সেটাই। সেজন্যই এই সরকার কাজ করছে। আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি। তারাতো এগিয়ে এসেছে, ওয়েলকাম করেছে। তিনি বলেন, তারপরও আমরা বলেছি জাতিসংঘসহ সবার সঙ্গে নিয়মিত ইন্টারেকশন চাই। মানবাধিকার তাদের অনেকের কনসার্ন। আমি বলেছি বৈষম্য না থাকার অন্যতম বিষয় মানবাধিকার। পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করে এমন বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের উপদেষ্টা পরিষদে, সেটাও তাদের বলেছি। আমরা মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস।
উপদেষ্টা বলেন, তাদের কিছু কিছু সমস্যা যেগুলো হয়েছে সে বিষয়ে আমরা কিছু দুঃখ প্রকাশ করেছি, কিছু সমাধানের কথা বলেছি। সিকিরউরিটি নিয়ে কথা হয়েছে। যদিও কোন আক্রান্ত হয়নি, তবুও তারা তাদের কনসার্ন দেখিয়েছে। তাদের সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নেই। সেনাবাহিনী কিছুটা নিরাপত্তা দিয়েছে। রাষ্ট্রদূতদের বাসভবনে সিকিউরিটি নেই। এ বিষয়ে বলেছি যেহেতু পুলিশ রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।