শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আলু বোখরার সফল চাষ

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ০৩:১০ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : বাংলাদেশের মাটিতে সাধারণত আমদানিনির্ভর ও দামী বিদেশি ফল হিসেবে পরিচিত আলু বোখরা চাষে অভাবনীয় সফলতা মিলেছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক প্রদর্শনী প্লটে বাণিজ্যিকভাবে এই ফলের ব্যাপক ফলন দেখে কৃষি খাতের সংশ্লিষ্টরা অভিভূত হয়েছেন।

স্থানীয় কৃষি উদ্যোক্তা সজল ভিয়েতনামী জাতের এই ফলের গাছ লাগিয়ে মাত্র দুই বছর তিন মাসের মাথায় প্রথমবার এই সফলতা পেয়েছেন। এই বাগানের ১০০টি গাছের প্রতিটি ডগায় এখন থোকা থোকা ফল ঝুলছে।বর্তমানে এক-একটি গাছ থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোগ্রাম পর্যন্ত আলু বোখরা সংগ্রহ করা সম্ভব হচ্ছে বলে জানা গেছে। 

গত ফেব্রুয়ারিতে গাছে ফুল আসার পর মাত্র দুই মাসের মাথায় ফল পরিপক্কতা পেতে শুরু করেছে। তবে ফুল থেকে ফল বাজারজাত করার জন্য সব মিলিয়ে চার থেকে পাঁচ মাস সময়ের প্রয়োজন হয়। প্রাকৃতিকভাবেই এই ফলের গায়ে চমৎকার উজ্জ্বল লালচে ও কালচে রঙের আভা ফুটে ওঠে।

বাজারে সাধারণ আমদানিকৃত শুকনো আলু বোখরা এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখানকার কাঁচা ফল মাত্র ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের বিপুল চাহিদার কারণে বাগান থেকেই সরাসরি এই ফল বিক্রি হয়ে যাচ্ছে বলে উদ্যোক্তা জানান। বেলে বা দোআঁশ যেকোনো মাটিতে এবং বাড়ির ছাদের ওপরে ছোট হাফ ড্রাম বা জিও ব্যাগের মধ্যেও এই গাছ অনায়াসে চাষ করা সম্ভব।

বীজ থেকে চারা তৈরি করলে ফল আসতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে।  ফলনও অনেক কম হয়। এই জন্য বাগান মালিক নিজস্ব মাতৃগাছ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত মানের কলমের চারা তৈরি করছেন। বর্তমানে এক-একটি কলমের চারা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।  যা রোপণের এক বছরের মধ্যেই ফল দিতে সক্ষম।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।