২৪ঘণ্ট অনলাইন : খাগড়াছড়ির বিখ্যাত ও সুস্বাদু আম্রপালি আম চলতি মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলা ও পাহাড়ি বাগান থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই আমের বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষি ও ব্যবসায়ীরা।
এ বছর খাগড়াছড়িতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত মুকুল এবং রোগবালাই তুলনামূলক কম থাকায় ফলনও ভালো হয়েছে। জেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে খাগড়াছড়িতে ৬২ হাজার টন আম উৎপাদন হতে পারে। উৎপাদিত আমের বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ কোটি টাকার বেশি। এর মধ্যে আম্রপালি আমই সবচেয়ে বেশি।
এছাড়া সূর্যডিম, রেড পালমার, কিউজাই, বারি-১, বারি-৪, থাই ব্যানানা, কাটিমন, চিয়াং মাই, রাঙ্গুয়াইসহ বিভিন্ন বিদেশি জাতের আম রয়েছে।
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।