শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ব্রিকস কৃষি সম্মেলন শুরু

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ০৯:২২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ১৩ জুন মঙ্গলবার হতে মধ্যপ্রদেশের ইন্দোরে শুরু হয়েছে আন্তর্জাতিক ব্রিকস কৃষি সম্মেলন। চলবে ১৩ ই জুন পর্যন্ত। অংশ নেবেন ২১ টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা । 

মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু-বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন। পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকানির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।

১২ ই জুন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। 

১৩ ই জুন ব্রিকস দেশগুলোর মূল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বিদেশী প্রতিনিধিরা রাজওয়াড়া, ছাপ্পান দোকান, সরাফা এবং মান্ডুর মতো ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।