২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশি নাগরিকদের জন্য আজ রোববার (৮ জুন) থেকে ই-ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে ফিলিপাইন। ঢাকার ফিলিপাইন দূতাবাসের তথ্য অনুযায়ী, পর্যটনের উদ্দেশে গমনে ইচ্ছুকদের আগের স্টিকার ভিসা ইস্যু বন্ধ করে দিচ্ছে দূতাবাস। এখন থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে হবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ই-ভিসার ফি সিঙ্গেল এন্ট্রি ৮ হাজার ৫৮০ টাকা, ৬ মাসের জন্য মাল্টিপল এন্ট্রি ১৩ হাজার ৮৬০ টাকা এবং ১ বছরের মাল্টিপল এন্ট্রি ১৯ হাজার ১৪০ টাকা দূতাবাসে পরিশোধ করতে হবে।
ফিলিপাইনের ই-ভিসার জন্য যোগ্য এবং অস্থায়ী ভ্রমণের জন্য ফিলিপাইনে প্রবেশ করতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের অফিসিয়াল ওয়েবসাইট evisa.gov.ph এর মাধ্যমে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিপাইন দূতাবাসে ই-ভিসা ফি পরিশোধ করতে হবে।
অনুমোদিত ই-ভিসা একবার দূতাবাস দ্বারা ইস্যু করা হলে, আবেদনকারীরা ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদি মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ডিজিটাল বা মুদ্রিত ফরমেটে ইমিগ্রেশনে দেখাতে পারবেন।
ই-ভিসা ইস্যু করার পরে এবং ফিলিপাইনের প্রবেশের পয়েন্টগুলোতে অসুবিধা এড়াতে কেবল দূতাবাস কর্তৃক তাদের ই-ভিসা জারি করার পরে এবং যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইন ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম (https://etravel.gov.ph/) সম্পন্ন করতে হবে।
দূতাবাস বলছে, ফিলিপাইনের ই-ভিসা অন্য ধরনের ভিসায় রূপান্তরের জন্য বৈধ নয় এবং থাকার অনুমোদিত সময়কাল বাড়ানো যায় না। পর্যটনের বাইরে পড়াশোনা, কর্মসংস্থান বা অন্যান্য উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের দূতাবাসে নিয়মিত ভিসা স্টিকারের জন্য আবেদন করতে হবে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।