শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০২:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

২ জুন সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিরলস কাজ করছে ওয়াসা। এরইমধ্যে হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে। তবে সময় লাগবে। কারণ সুয়ারেজ লাইন রয়েছে। এসব লাইন দাশেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। এছাড়া দূষণ রোধে ছয় মাসের মধ্যে সোসাইটিগুলোকে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিটিপি) করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মীর শাহে আলম বলেন, ঈদের পরদিন থেকে ঢাকা শহরের কোথায় কী অবস্থা তা নিজে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে চার ঘণ্টা ঘুরে দেখেছেন তিনি। কাজের গাফিলতি দেখলে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটিতে জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কাজের গতি কিছুটা বেড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে।

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ড্রেনে সরাসরি ময়লা ফেললে তা লেকে আসে। ফলে প্রতিনিয়ত লেক পরিষ্কার করলেও সেটি আবার আগের রূপে ফিরে যাচ্ছে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে আমাদের দেওয়া নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। তবে আমাদের পরিষ্কারের কাজ চলমান রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।