২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে সাফল্যের ধারা বজায় রেখেছে। কিন্তু ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষকরা।
উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি, সেচব্যবস্থা এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশে ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে কৃষি খাত।
তবে উৎপাদনে সাফল্য এলেও অনেক কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। উৎপাদন খরচ বৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কৃষকদের লাভ কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ধান বিক্রি করে উৎপাদন খরচই তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, ধান উৎপাদনে সাফল্যকে অর্থবহ করতে হলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
তাদের মতে, কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি আরও শক্তিশালী হবে
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।