শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ আজ

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৪   ১১:৫৮ এএম
webnews24

প্রভাত প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ আজ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে ড. ইউনূস গতকাল বুধবার রাতে প্যারিস থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ফ্রান্সে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা কড়া পাহারায় তাকে ফ্লাইটে পৌঁছে দেন। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ড. ইউনূস প্যারিসে বিমানবন্দরে বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংকট থেকে বাংলাদেশকে বের হতে সহযোগিতার জন্য তিনি ফিরছেন।

এর আগে গতকাল বিকেলে সেনা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’

এ সরকারে ১৫ জনের মতো সদস্য থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ড. ইউনূস এক বিবৃতিতে বলেন, "আমি সকল শিক্ষার্থী, সকল রাজনৈতিক দলের সদস্য এবং অরাজনৈতিক ব্যক্তিদের শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই সুন্দর দেশটির অনেক সম্ভাবনা রয়েছে। আমাদেরকে অবশ্যই এদেশটিকে রক্ষা করতে হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য চমৎকারভাবে এটিকে গড়ে তুলতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা।

এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে গত সোমবার বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।