শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৪   ১১:১৯ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ড. ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য।’

বিদেশে অবস্থানরত মুহাম্মদ ইউনূস আজ বেলা দুইটার দিকে দেশে আসবেন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি ওনাকে রিসিভ (অভ্যর্থনা জানাতে) করতে যাব। আমরা তাঁকে সর্বতোভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী—সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনার এ কাজ সমাধান করতে সক্ষম হবেন।’


এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। বিকেলে খুব টাইট হয়ে যেতে পারে, যেহেতু উনি ২টা ১০ মিনিটের দিকে আসবেন। আমরা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি সেখানে থাকবে।’

সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জনের মতো থাকতে পারেন। তবে এর সঙ্গে দু-একজন যোগ-বিয়োগ হতে পারে।

দেশের নিরাপত্তার দায়িত্ব সেনাপ্রধান ছাড়া আর কেউ নেওয়ার ছিল না এবং তাই সেই দায়িত্ব নিয়েছেন বলে জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও জানান সেনাপ্রধান।


জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘তারপরও কিছু ঘটনা ঘটেছে। পরিস্থিতি অনেক শান্ত হয়ে আসছে। পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না। পুলিশের একটা বড় শক্তি, এটার যে ভয়েড (শূন্যতা) সৃষ্টি হয়েছে, তা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব নয়। তারপরও চেষ্টা করে যাচ্ছি। হাজার হাজার লোককে আমরা এসব সমস্যা থেকে উদ্ধার করেছি। বহু পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেছে সেনাবাহিনী।’

পুলিশের শূন্যতা পূরণ সেনা, বিমান ও নৌবাহিনীর পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘আমি এটুকু আপনাদের বলছি যে যারা এসব (সহিংসতা-লুটপাট-আগুন দেওয়া) কাজে জড়িয়েছে, তাদের আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব।’

পুলিশের পুনর্গঠনের কাজ চলছে বলে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘পুলিশপ্রধান হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে। পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।’

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সব সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘যদি কোনো ব্যর্থতা থাকে, সেই দায়দায়িত্বও আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাকে একটু সময় দেন, স্বাভাবিক পরিস্থিতি নিয়ে চলে আসব।’

অনেক ধরনের গুজব চলছে এবং তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী নিয়ে সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে—এসব গুজব রটানো হচ্ছে। নিশ্চিত না হয়ে কাউকে কোনো সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

গণমাধ্যম ইতিমধ্যে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে সংবাদ পরিবেশন করছে বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীরা এখনো ভালো কাজ চালিয়ে যাওয়ায় তাঁদের অভিনন্দন জানান সেনাপ্রধান।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সর্বদা জনগণের সঙ্গে আছে এবং থাকবে জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা সবার সঙ্গে মিলে কাজ করে যাব।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।