শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কৃষকের ঘরে ঈদ নেই

প্রকাশিত - ২৯ মে, ২০২৬   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সুনামগঞ্জে এবারের ঈদুল আজহা যেন আনন্দের বদলে একরাশ হতাশা নিয়ে এসেছে হাওরপাড়ের কৃষক পরিবারগুলোর জীবনে। ফসলহানির ধাক্কায় অনেকের ঘরে নেই নতুন জামা-কাপড়ের উচ্ছ্বাস, নেই কোরবানির প্রস্তুতির স্বাভাবিক চাঞ্চল্যও। আয়-রোজগার হারিয়ে গ্রামীণ অনেক পরিবার এখন ঈদের আনন্দের বদলে কেবলই টানাপোড়েন আর দীর্ঘশ্বাসের সঙ্গী।

হাওরাঞ্চল ঘুরে দেখা যায়, ঈদের আনন্দ জমে উঠে গরু কুরবানিকে ঘিরে। সঙ্গে শিশু বাচ্চাদের দিতে হয় নতুন জামা কাপড়। তবে এবার ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেক পরিবার কোরবানি দিতে পারছেন না, আর যাদের সামর্থ্য আছে তারাও কম দামে গরু কিনছেন। সব মিলিয়ে ঈদে ভাল নেই হাওরপাড়ের মানুষেরা।

জোয়ালভাঙা হাওরের কৃষক শহিদুল জানান, এবার গোলাভরা ধান ঘরে তুলতে পারেনি। মনে আনন্দও নেই। তার ইচ্ছে ছিল ধান বিক্রি করে বড় একটি গরু কুরবানি দেবেন। দুরের আত্মীয়দের পাঠাবেন কুরবানির গোশত। কিন্তু ফসলডুবির কারনে এবার ছোট গরু দিয়ে কুরবানি দিতে হচ্ছে। আত্মীয়দের পাঠাতে পারবেননা গোশত। এবার গরু কুরবানি দিয়ে মন ভরবেনা তার।  

একই গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, বোরো জমি তলিয়ে যাওয়ার পর ফসলের ধান কেটে মাড়াই ও শুকানোর জন্য মাঠে রেখেছি। সেই ধান ও বৃষ্টিতে ভিজে গেছে। রোদ উঠলে শুকাতে যাই পরক্ষনেই বৃষ্টি এসে পড়ে। এই রোদ এই বৃষ্টির কারনে ধান শুকাতে পারছিনা। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
উচ্চশিক্ষা শেষে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের মুখোমুখি হচ্ছে, আর দক্ষতা ও চাকরির বাজারের মধ্যকার ফাঁক ক্রমে বাড়ছে। অনেক মেধাবী শিক্ষার্থী সুযোগের খোঁজে দেশ ছাড়ছে, যা আমাদের জন্য নীরব ক্ষতি।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি)-এর মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাট। লালমনিরহাট সদরের স্থানীয় এ বাজারে সপ্তাহে দুই দিনের (বুধবার ও শনিবার) হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। এ হাটে সাধারণত ১০০ কাঁদি কলা একসঙ্গে বিক্রি হয়। হাটবারগুলোতে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে ক্রয়-বিক্রয়। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট এবং রংপুরের কাউনিয়া উপজেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা এ হাটে আসেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করা হয়।
জমি চাষ ছাড়াই ভেজা মাটিতে সরাসরি কোয়া পুঁতে নাড়া-খড়ে ঢেকে দেওয়ার 'বিনাহালে' পদ্ধতিতে খরচ ও শ্রম দুটোই কমছে।
জমি নেই, মাটি নেই, প্রচলিত সেচের ব্যবস্থাও নেই। তবু ঘরের ভেতর বা শেডের নিচে সারি সারি লেটুস আর পালংশাক বেড়ে উঠছে শুধু পানির ওপর ভর করে।
কৃষি, কৃষকের অধিকার ও কৃষি প্রতিবেশব্যবস্থা রক্ষায় উন্নত দেশগুলোর কাছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছেন কৃষক, মৎস্যজীবী, তরুণ ও নারী শ্রমিকরা। ১৫ নভেম্বর রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ‘ডেভেলপমেন্ট অব পুওর সোসাইটি’ (ডিওপিএস) ফাউন্ডেশনের আয়োজিত এক প্রতীকী মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।