২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পবিত্র ঈদুল আজহার দিনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাতে তিনি পল্লবীর ওই বাসভবনে যান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী রামিসার বাসায় পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানকে হারিয়ে শোকে মূহ্যমান পিতার কান্না কিছুতেই থামছিল না। তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, পবিত্র এই খুশির দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের একা ফেলে যাননি। ওনার পক্ষ থেকেই আমি আজ আপনাদের মাঝে এই খোঁজখবর নিতে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন আপনাদের আশ্বস্ত করতে, এই নরপিশাচ, হত্যাকারী ধর্ষকের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করবে।
তিনি আরও যোগ করেন, রামিসার বড় বোন রাইসার ভবিষ্যৎ নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রাইসার আগামী দিনের পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা সবাই রাইসার অভিভাবক ও আত্মীয় হিসেবে এই পরিবারের পাশে আজীবন থাকব, ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের ফুটফুটে শিশু রামিসা আক্তারকে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা নামক এক ব্যক্তি ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যা করে। দেশজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করা এই ঘটনায় ঘাতক সোহেল রানাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং সে আদালতে নিজের লোমহর্ষক অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বর্তমানে আসামি তীব্র নজরদারিতে কারাগারে রয়েছে এবং মামলাটি দ্রুত বিচার নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।