শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
৬৫০০ ব্যাটারিসহ ভিভো ওয়াই৬টি নতুন চমক

৬৫০০ ব্যাটারিসহ ভিভো ওয়াই৬টি নতুন চমক

প্রকাশিত - ২৬ মে, ২০২৬   ০৩:৫৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মোবাইল নির্মাতা সংস্থা ভিভো তাদের নতুন বাজেট ৫জি স্মার্টফোন ভিভো ওয়াই৬টি বাজারজাত করেছে। এই ফোনটি বড়  ব্যাটারি, টেকসই নির্মাণ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৬,৫০০ অ্যাম্পস বিশাল ব্যাটারি, ১২০ হার্জ ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট।

ভিভো ওয়াই৬টি-এর দাম ও উপলব্ধতা (চিন)

  • ৬ জিবি + ১২৮ জিবি: সিএনওয়াই ১,৬৯৯ (প্রায় ২৩,৩০০ টাকা)
  • ৮ জিবি + ১২৮ জিবি এবং ৬ জিবি + ২৫৬ জিবি
  • সিএনওয়াই ১,৮৯৯ (প্রায় ২৬,০০০ টাকা)
  • কালার অপশন : ফ্লোয়িং ক্লাউডস হোয়াইট, সানসেট ব্লু এবং টুইলাইট ব্ল্যাক।
  • ফোনটি বর্তমানে প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে এবং ২৭ এপ্রিল ২০২৬ থেকে চীনে বিক্রি শুরু হবে।

ভিভো ওয়াই৬টি এর প্রধান ফিচার ও স্পেসিফিকেশন
• ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি এইচডি ও এলসিডি (১৬০০×৭২০ পিক্সেল), ১২০ হার্জ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও
• প্রসেসর: ৪ ন্যানোমিটার স্নাপড্রাগন ৪ জেনারেশন ডাবল চিপসেট

ক্যামেরা: রিয়ার ১৩ মেগাপিক্সেল (অটোফোকাস)
ফ্রন্ট: ৫ মেগাপিক্সেল
ভিডিও: ১০৮০পি রেকর্ডিং
ব্যাটারি: ৬,৫০০ অ্যাম্পস, ১৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং + ওটিজি রিভার্স চার্জিং
• অন্যান্য: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫মিমি হেডফোন জ্যাক, আইআর রিমোট কন্ট্রোল, ৫জি ডুয়েল সিম
• ওজন প্রায় ২০৯ গ্রাম।

ফোনটি দৈনন্দিন ব্যবহার, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং টেকসই নির্মাণের জন্য তৈরি করা হয়েছে। ভিভো দাবি করেছে যে এটি পড়ে গেলেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না। ভারতসহ অন্যান্য বাজারে লঞ্চের বিস্তারিত তথ্য এখনও ঘোষণা করা হয়নি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...