শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমার সীমান্তে বিস্ফোরণ নিহত ৩

প্রকাশিত - ২৫ মে, ২০২৬   ১০:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হলেন তিন জন। পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধিকারিকরা জানিয়েছেন, রবিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে  ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এবং মায়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। মৃতরা সকলেই বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার বাসিন্দা। সেখানে একটি কলাবাগানে কাজ করছিলেন তাঁরা। সেই সময়েই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মনে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে মায়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে আরাকান আর্মি রাখাইনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তার পর থেকেই মায়ানমারের রাখাইন সংলগ্ন সীমান্তে পুঁতে রাখা মাইনে প্রায় সময় বিস্ফোরণের ঘটনা ঘটছে।

রবিবারের ঘটনায় মৃত্যু হয়েছে অক্যমং তংচংগ্যা (৪০), চিক্ষ্যং চাকমা (৩৪) এবং চোপোচিং চাকমা (৩২)-র। তাঁরা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, প্রথমে নিহত হন অক্যমং। তাঁকে উদ্ধার করতে যাওয়ার সময়ে ফের বিস্ফোরণ হয়। তাতেই অন্য দু'জনের মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ির উপজেলার নির্বাহী আধিকারিক এনামুল হাসান জানিয়েছেন, তুমব্রু নো-ম্যান্স ল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন ওই তিন ব্যক্তি। তখনই সেখানে এই বিস্ফোরণ হয়। পুলিশ ও বিজিবি বিষয়টি দেখছে বলে জানিয়েছেন তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এবং লেফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম জানিয়েছেন, খবর পাওয়ার পরেই সেখানে যান উদ্ধারকারী দলের সদস্যরা। সেখানেই তিন জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণে মৃতদের কোমর থেকে শরীরের নিচের অংশ উড়ে গিয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

ঘুমধুম ইউনিয়নের প্রাক্তন সদস্য বাবুলকান্তি চাকমা জানিয়েছেন, গত বছরও বাগানের কাজ করতে গিয়ে দুজন নিখোঁজ হয়েছেন। এখনও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সেখানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে দু'টি পা হারিয়েছেন এক মহিলা। এ বার তিনজনের মৃত্যুতে সীমান্তের মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়দের ধারণা, সীমান্তে আরকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী মাইনের বিস্ফোরণেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে একটি সূত্রের দাবি, নিহতরা চোরাই পণ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন। মাদকদ্রব্য আনতে গিয়ে সীমান্ত পার হয়ে আসার সময় মাইন বিস্ফোরণের কবলে পড়েন তাঁরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।