শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ-বাগানে সব্জির ফলন বৃদ্ধির কৌশল

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ১২:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : লাউ-কুমড়ো হয় খুব সহজেই। একটু উর্বর মাটি, ঠিকমতো আলো-হাওয়া পেলেই তরতরিয়ে বেড়ে ওঠে গাছ। গাছ হয়েছে, পাতাতেও রোগের লক্ষণ নেই। কিন্তু লাউ ধরার বা স্ত্রী ফুল আসার কয়েক দিনের মধ্যেই কি তা শুকিয়ে যাচ্ছে?

উদ্যান পালকদের কথায়, এই সমস্যার মূল কারণ হল সঠিকভাবে পরাগায়ন না হওয়া। সাধারণত লাউ গাছে পুরুষ ফুল ফোটে ৪০-৪৫ দিনের মধ্যে। কিন্তু স্ত্রী ফুল ফুটতে ৫৫ দিন লেগে যায়। স্ত্রী ফুল কতটা আসবে না আসবে আগাম বলা যায় না। তবে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধির কৌশল রয়েছে। লাউ গাছের মূল শাখার গাঁটের উপর থেকে তেরছা করে ব্লেড দিয়ে কেটে দিন। সেখান থেকে নতুন যে শাখা-প্রশাখা তৈরি হবে, তাতে স্ত্রী ফুল ধরার সম্ভবনা বাড়বে। স্ত্রী ফুল পুরোপুরি ফুটে ওঠার আগেই ছোট ফল দেখতে পাওয়া যায়। তবে পরাগ সংযোগ সঠিকভাবে না হলে তা শুকিয়ে ঝরে যেতে পারে। সে ক্ষেত্রে গাছে ফলন হবে না বা কম হতে পারে।

মৌমাছি বা অন্য পতঙ্গের দ্বারা স্বাভাবিক পরাগায়ন না হলে, দরকার হয় কৃত্রিম পন্থার। উদ্যানপালকেরা জানাচ্ছেন, পুরুষ ফুল তুলে তার পাপড়ি ছিঁড়ে পরাগদণ্ডটি ঘষে দিতে হয়ে স্ত্রী ফুলের পাপড়ির মধ্যস্থলে থাকা গর্ভমুণ্ডে। এতে স্ত্রী ফুল ঝরে যাওয়ার ভয় থাকে না। এই ভাবেই বাড়তে পারে ফলন।

লাউ চাষে ক্ষার এবং অম্লবিহীন মাটি লাগে। মূল গভীরে প্রবেশ করতে পারে না বলে অনুর্বর মাটিতে লাউ হয় না। আর অল্প-বিস্তর সার না দিলে ভাল ফলন পাওয়া যায় না। তাই লাউ চাষের জন্য জমি তৈরির সময়ে গোবর সার প্রয়োগ করলে ভাল। যোগ করতে পারেন সামান্য সর্ষের খোলও। মাটিতে কিছুটা বালি মেশান। এতে পানি দ্রুত বেরিয়ে যাবে। লাউগাছ ছোট থাকলে ১০-১২ ইঞ্চির টব ভাল। তবে বড় হলে আরও বড় টব দরকার।

গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ৬ ঘণ্টা রোদের দরকার। গরমকালে পানির দরকার হয় বেশি। মাটি যেন হালকা ভিজে থাকে খেয়াল রাখতে হবে, তবে গাছের গোড়ায় পানি বসলে বিপদ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...