শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়ার আগাম সতর্কবার্তা অ্যাপ চালু

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ১২:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে আবহাওয়ার তথ্য ও আগাম সতর্কবার্তা আরও সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি নতুন মোবাইল অ্যাপের বেটা ভার্সন চালু করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। ‘জাতীয় ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উন্মোচন করা হয়।

২১ মে ঢাকার একটি হোটেলে পূর্বাভাস প্রদানকারী সংস্থা, কারিগরি বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী ও বিভিন্ন খাতের প্রতিনিধিদের নিয়ে এই ফোরামের আয়োজন করা হয়। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশের পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থাকে আরও কার্যকর করাই ছিল এর মূল লক্ষ্য।

ফোরামের প্রধান আকর্ষণ ছিল আবহাওয়া অধিদফতরের নতুন মোবাইল অ্যাপের বেটা ভার্সন উন্মোচন। অধিদফতরটির পরিচালক মো. মমিনুল ইসলামসহ বিএলআরআই, রাইমস এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যৌথভাবে অ্যাপটি উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষ এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই দ্রুত আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা এবং জলবায়ু সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এর মাধ্যমে বিএমডির পূর্বাভাস সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। ফোরামে জলবায়ু তথ্যকে বাস্তব প্রস্তুতি ও কর্মপরিকল্পনায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়। 

মো. মমিনুল ইসলাম বলেন, জলবায়ু সংক্রান্ত তথ্য যাতে বিভিন্ন প্রতিষ্ঠান, খাত এবং সাধারণ মানুষের ব্যবহারিক প্রস্তুতির পদক্ষেপে রূপান্তরিত হতে পারে, তা নিশ্চিত করার জন্য এই ফোরাম একটি চমৎকার মাধ্যম। ব্রিটিশ হাইকমিশনের ক্লাইমেট অ্যান্ড লাইভলিহুডস অ্যাডভাইজার এ বি এম ফিরোজ আহমেদ জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য জলবায়ু তথ্য সহজলভ্য করতে অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। 

এছাড়া ২০২৬ সালের সাম্প্রতিক আকস্মিক বন্যা নিয়ে একটি কেস স্টাডি উপস্থাপন করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান জানান, রাইমসের সহায়তায় উন্নত পূর্বাভাস ব্যবস্থা ব্যবহার করে বড় ধরনের ক্ষতির আগেই সফলভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে।

আসন্ন গ্রীষ্ম মৌসুমের জন্য ঋতুভিত্তিক জলবায়ু পূর্বাভাস তুলে ধরেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। তিনি জানান, আগামী জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা, কম ও অনিয়মিত বৃষ্টিপাত এবং তাপদাহের আশঙ্কা রয়েছে, যার ফলে বিভিন্ন রোগব্যাধির ঝুঁকিও বাড়তে পারে। এল নিনো পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান বলেন, শক্তিশালী এল নিনো মানেই সবসময় শক্তিশালী প্রভাব নয়, বাংলাদেশের বৃষ্টিপাত ও তাপমাত্রার সঙ্গে এনসো’র সম্পর্কও বিবেচনা করতে হবে।

ফোরামে কৃষিতে আবহাওয়া পূর্বাভাস ব্যবহারের বিষয়ে আলোচনা করেন রাইমসের সিনিয়র প্রজেক্ট অফিসার মুহাম্মদ তানজিলুর রহমান। তিনি দেখান কীভাবে কৃষকরা পূর্বাভাস ব্যবহার করে কৃষি পরিকল্পনা ও দুর্যোগ ঝুঁকি কমাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মুয়ীদ যোগ করেন, আবহাওয়ার পূর্বাভাসকে শুধু বোঝার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন খাতের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে এর সক্রিয় ব্যবহার নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রোমেটিওরোলজিক্যাল কোলাবোরেশন, প্রডিষ্ঠা কনসোর্টিয়াম এবং রাইমস-বিবিসি মিডিয়া অ্যাকশন অংশীদারিত্বে পরিচালিত ‘BRIDGES’ প্রকল্পের আওতায় এই ফোরামের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য দেশের বন্যা পূর্বাভাস, আগাম সতর্কতা এবং জলবায়ু তথ্যসেবাকে আরও শক্তিশালী করা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...