শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে যায় না কেন, জানেন?

প্রকাশিত - ২০ মে, ২০২৬   ১০:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাইরে প্রচন্ড গরম, ঘরে ফিরেই অনেকের প্রথম কাজ হচ্ছে এসির রিমোট হাতে নিয়ে তাপমাত্রা কমিয়ে দেওয়া। বিশেষ করে যখন বাইরে তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। এ সময়টা এসি যেন দ্রুত বরফশীতল পরিবেশ তৈরি করে সেজন্যই এসির তাপমাত্রা কমিয়ে ১৬-তে করে দেন। কিছুক্ষণের মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যায়।

কিন্তু কখনো খেয়াল করেছেন, বিশ্বের প্রায় সব এয়ার কন্ডিশনারেই সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামানো যায়। এর নিচে নয় কেন? হয়তো ভেবেছেন, কিন্তু উত্তর খোঁজার সময় হয়নি।

চলুন জেনে নেওয়া যাক :

এর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কারণ। নিশ্চয়ই জানেন এসির মূল কাজ হলো ঘরের গরম বাতাস শোষণ করে ঠান্ডা বাতাস সরবরাহ করা। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভ্যাপোরেটর নামের একটি অংশ। এটি কুল্যান্ট বা রেফ্রিজারেন্টের মাধ্যমে ঠান্ডা হয় এবং সেই ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ছড়িয়ে দেয়।

যদি এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানোর সুযোগ রাখা হতো, তাহলে ইভ্যাপোরেটরের ভেতরে অতিরিক্ত ঠান্ডার কারণে বরফ জমতে শুরু করত। ফলে বাতাস ঠিকভাবে চলাচল করতে পারত না। এতে ঘর ঠান্ডা হওয়ার বদলে এসির ভেতরেই ঠান্ডা জমে যেত। একসময় মেশিন বন্ধ হয়ে যেতে পারত কিংবা বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিত।

এই কারণেই নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও কার্যক্ষমতার কথা মাথায় রেখে ১৬ ডিগ্রি সেলসিয়াসকে সর্বনিম্ন সীমা হিসেবে নির্ধারণ করে। এটি শুধু একটি সাধারণ সেটিং নয়, বরং এসিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে অনেকেই লক্ষ্য করেছেন, বেশিরভাগ এসিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেট করা যায়। এরও রয়েছে বৈজ্ঞানিক কারণ। সাধারণভাবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মানুষ স্বস্তিবোধ করে। এর বেশি হলে ঘর গরম লাগতে শুরু করে। 

এছাড়া এসির মূল কাজ বাতাস ঠান্ডা করা। তাই তাপমাত্রা ৩০ ডিগ্রির বেশি সেট করা হলে অনেক ক্ষেত্রে সেটি কার্যত ঠান্ডা বাতাস দেওয়া বন্ধ করে দেয়। কিছু মডেলে উষ্ণ বাতাস অনুভূতও হতে পারে। কারণ, সাধারণ এয়ার কন্ডিশনার হিটার হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয় না।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সাশ্রয় এবং আরামদায়ক কুলিংয়ের জন্য ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে উপযুক্ত। এতে যেমন ঘর দ্রুত ঠান্ডা থাকে, তেমনি বিদ্যুৎ বিলও তুলনামূলক কম আসে।তাই এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে না যাওয়াটা কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি আপনার এসিকে সুরক্ষিত রাখা এবং কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করার জন্যই তৈরি করা হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...