শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনা কায়সারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ০৩:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার স্ব নামেই পরিচিত ছিলেন। এরপরও বাবা সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও দাদী কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ ছিল তার বাড়তি পরিচয়। তাই কারিনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও বইছে শোকের আবহ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় ১৫মে মধ্যরাতে মৃত্যুবরণ করেন কারিনা। ক্রীড়াঙ্গনের অনেকে ১৫মে রাতেই এই দুঃসংবাদ পেয়েছেন। আবার অনেকে আজ সকালে উঠে এ খবর শুনে ব্যথিত হয়েছেন।

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। ৫০ বছর বাংলাদেশের দাবার সঙ্গে জড়িত তিনি। চার দশকের বেশি সময় ধরে রানী হামিদের সঙ্গে তার পরিচয়। সেই সুবাদে নাতনি কারিনা কায়সারকে খুবই কাছ থেকে দেখেছেন এই গ্র্যান্ডমাস্টার। প্রাণোচ্ছ্বল কারিনার মৃত্যুতে খুবই ব্যথিত নিয়াজ, ‘কারিনা খুবই প্রাণবন্ত ছিল। হঠাৎ এত দ্রুত অসুস্থতা, লাইফ সাপোর্টে চলে গেল। শুনলাম বিদেশে একটু উন্নতি করেছে, এরই মধ্যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমারই খুব কষ্ট লাগছে সেখানে কারিনার পরিবারের জন্য, এই শোক কাটিয়ে উঠা খুবই কঠিন।’

কারিনার বাবা বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডারদের একজন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহামেডানেরই ঘরের ছেলে। কায়সার হামিদের অনেক দিনের সতীর্থ সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির কারিনার মৃত্যুতে অত্যন্ত বিমূঢ়, ‘আমাদের চোখের সামনেই কারিনা বেড়ে উঠেছে। বাবার (কায়সার হামিদ) সঙ্গে মোহামেডান ও ক্রীড়াঙ্গনের অনেক অনুষ্ঠানেও আসত। সেই ছোট্ট কারিনা নিজের যোগ্যতায় দেশব্যাপী জনপ্রিয়ও হয়ে উঠেছিল। 

কারিনার পরিবার ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। তার দাদা কর্নেল এমএ হামিদ ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান। হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের সভাপতি। বাংলাদেশের হ্যান্ডবলে প্রসারের পেছনে তার অবদান অনেক। কারিনার ছোট চাচা ভাই ববি হামিদও হ্যান্ডবল খেলেছেন। কারিনার মৃত্যু হ্যান্ডবল অঙ্গনকেও স্পর্শ করেছে। অলিম্পিক ডিসিপ্লিন স্কোয়াশ বাংলাদেশে তেমন জনপ্রিয় নয়। এই খেলার উন্নয়নে কাজ করেছেন কায়সার হামিদের আরেক ভাই সোহেল হামিদ। তিনি এই ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। কারিনার মৃত্যুতে স্কোয়াশ খেলোয়াড় ও সংগঠকদেরও স্পর্শ করেছে।

কারিনার মা লোপা কায়সার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্বামী ও শ্বাশুড়ির সূত্রে লোপারও ক্রীড়াঙ্গনের অনেকের সঙ্গে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা। গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখানো বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ টিটির কিংবদন্তি জোবেরা রহমান লিনু লোপার বন্ধু। কারিনার মৃত্যু লিনুকে যেন স্তব্ধই করে দিয়েছে, ‘লোপা ভারত থেকে আমাকে গতকাল এই খবর দেয়। এরপর থেকে এতটা খারাপ ও বিষন্ন বোধ করছি যা বলার মতো নয়।’

সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও তার মা রাণী হামিদের সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিয়ত যোগাযোগ। সেই সূত্রে কারিনাকেও চেনা অনেক সাংবাদিকের। মাত্র ৩১ বছর বয়সে কারিনা সবাইকে কাঁদিয়ে চলে যাওয়ায় সাংবাদিকরাও শোকাহত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।