শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ ঘিরে মসলার দামে ঝাঁজ

প্রকাশিত - ১৬ মে, ২০২৬   ১২:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর মসলার বাজারে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। এক মাসের ব্যবধানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা ও জিরার গুঁড়াসহ বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় মসলার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ব্যবসায়ীরা বাড়তি চাহিদা ও আমদানি ব্যয় বৃদ্ধিকে দায়ী করলেও অতিরিক্ত দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতার ভিড় বাড়লেও বাড়তি খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা।

১৬ মে রাজধানীর রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি পেঁয়াজ ৪৫-৫০ টাকা, দেশি রসুন ১২০-১৪০ টাকা, কাঁচামারিচ ১৪০ টাকা, আমদানি করা চীনা রসুন ১৮০ টাকা, তেজপাতা ১৮০-২২০ টাকা, আদা ২০০ টাকা, ধনিয়ার গুঁড়া ২০০-২৮০ টাকা, হলুদ গুঁড়া ৪০০ টাকা, সয়াবিন তেল দুই লিটার ৪৪০ টাকা, শুকনো মরিচ গুঁড়া ৫০০ টাকা, দারুচিনি ৫০০-৬০০ টাকা, জিরা ৭০০ টাকা, জিরার গুঁড়া ৮০০ টাকা, লবঙ্গ ১৪০০-১৬০০ টাকা এবং এলাচ ৪৬০০-৫৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

অথচ এপ্রিল মাসে কেজি প্রতি পেঁয়াজ ৩০-৪৫ টাকা, দেশি রসুন ৮০-১১০ টাকা, কাঁচামারিচ ১০০ টাকা, আমদানি করা চীনা রসুন ১৮০ টাকা, তেজপাতা ১৮০-২২০ টাকা, আদা ১৮০ টাকা, ধনিয়ার গুঁড়া ২০০-২৮০ টাকা, হলুদ গুঁড়া ৪০০ টাকা, সায়াবিন তেল দুই লিটার ৩৯০-৪০০ টাকা, শুকনো মরিচ গুঁড়া ৫০০ টাকা, দারুচিনি ৪৫০-৫০০ টাকা, জিরা ৫৮০ টাকা, জিরার গুঁড়া ৬৫০ টাকা, লবঙ্গ ১৩৫০-১৪০০ টাকা এবং এলাচ ৪৬০০-৫৫০০ টাকায় বিক্রি হয়েছে।

এপ্রিল মাসের তুলনায় বর্তমানে বিভিন্ন পণ্য কিছুটা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা, দেশি রসুন ৩০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, আদা ২০ টাকা, সয়াবিন তেল (দুই লিটার) ৪০ থেকে ৫০ টাকা, দারুচিনি ৫০ থেকে ১০০ টাকা, জিরা ১২০ টাকা, জিরার গুঁড়া ১৫০ টাকা এবং লবঙ্গ ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে আমদানি করা চীনা রসুন, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও এলাচের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি।

বাজারের আসা ক্রেতা তাসলিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, শুধু ঈদের আগে না, বাংলাদেশে সব উৎসবের আগেই ওই উৎসবের প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। সামনে কোরবানির ঈদ, বাজারে এসে দেখলাম এখন মসলার দাম বেড়ে গেছে। আগে যে পরিমাণ বাজার এক হাজার টাকায় করা যেত, এখন একই জিনিস কিনতে অনেক বেশি টাকা লাগছে।

বাজারের মসলা ব্যবসায়ী রুবেল হাসান বলেন, ঈদ আসলে মসলার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। আমাদের বাড়তি দামে কিনে বিক্রি করতে হয়। ফলে সবাই মনে করে আমরা বাড়িয়েছি। বিশেষ করে জিরা, মরিচ, দারুচিনি, লবঙ্গ ও গরম মসলার বিক্রি এখন অনেক বেশি। তবে এবার গত বছরের তুলনায় ক্রেতা কিছুটা কম।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন ঢাকা পোস্টকে বলেন, কোরবানির ঈদ মূলত মসলার মৌসুম হওয়ায় এ সময় বাজারে কিছুটা চাপ থাকেই। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম তুলনামূলক কম বেড়েছে। কিছু পণ্যের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, আবার কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। যারা এবার কোরবানি দিচ্ছেন না, তাদের কারণে বাজারে চাহিদা কিছুটা কম। না হলে দাম আরও বেশি বাড়ত।

তিনি আরও বলেন, ভারত থেকে চোরাই পথে মসলা আসছে বলে ব্যবসায়ীদের দাবি থাকলেও বাস্তবে এমন পণ্য সবসময়ই আসত। তবে এবার চাহিদা কম থাকায় ব্যবসায়ীরাও অতিরিক্ত দাম বাড়াতে পারছেন না। অনেক আমদানিকারক ও ব্যবসায়ী কয়েক মাস আগেই মসলা মজুত করে রেখেছেন।

ক্যাব সহসভাপতি বলেন, সয়াবিন তেলের বাজারে সংকটের পেছনে সরকারের দুর্বল অবস্থানও দায়ী। কোনো যৌক্তিক কারণ ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে এবং ব্যবসায়ীরা সরকারের ওপর প্রভাব খাটিয়ে এমন পরিস্থিতি তৈরি করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।