শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্সি প্রতিযোগী দিয়ে স্বর্ণ জয়ের অভিযোগ, ইবি ঘিরে বিতর্ক

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ১২:০০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ‘প্রক্সি প্রতিযোগী’ অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এর আগে সোমবার (৪ মে) ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া হয় বলে জানা যায়। জানা গেছে, ৮০০ মিটার দৌড় ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশরুর রহমান। দ্বিতীয় হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদ মহিবুল্লাহ, তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম এবং চতুর্থ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আহমেদ। তবে প্রথম স্থান অর্জনকারীকে ঘিরে প্রক্সি বিতর্ক শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, মাশরুর রহমান প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা থাকলেও তিনি অংশ নেননি; বরং তার পরিবর্তে অন্য একজন ব্যক্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন। তবে ওই ‘প্রক্সি’ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক সাহেব আলীর একজন ছাত্র। অন্যান্য প্রতিযোগীদের দাবি, যাকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে, তাকে তারা মাঠে প্রতিযোগিতায় অংশ নিতে দেখেননি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসতর্কতা বা যোগসাজশে এ ঘটনা ঘটেছে।

দ্বিতীয় স্থান অধিকারী খালিদ মহিবুল্লাহ বলেন, প্রদর্শিত ছবির ব্যক্তি এবং মাঠে দৌড়ানো ব্যক্তি এক নন। আমি যাকে দেখেছি, তাকে প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষিত ব্যক্তির সঙ্গে মিলাতে পারিনি।চতুর্থ স্থান অধিকারী শাহরিয়ার আহমেদও একই অভিযোগ করে বলেন, প্রকৃত প্রতিযোগীর শারীরিক গঠন ও ফিটনেস ঘোষিত ব্যক্তির সঙ্গে মেলে না।এদিকে অভিযুক্ত মাশরুর রহমান বলেন, তিনি প্রতিযোগিতায় অংশ নেননি এবং তার পরিবর্তে অন্য একজন অংশ নিয়েছেন। তবে পরে তার বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে তিনি ফোন কেটে দেন এবং এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  

খোঁজ নিয়ে জানা যায়, তার বিভাগে একই নামে অন্য কোনো শিক্ষার্থী নেই।ইবির প্রশিক্ষক সাহেব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই সময়ে উপস্থিত ছিলাম না এবং বিষয়টির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা এন্ট্রি সম্পন্ন করেছেন, তারাই বিষয়টি ভালোভাবে বলতে পারবেন।শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, বিষয়টি আমাদের অজান্তে ঘটেছে এবং তদন্ত চলছে।  তিনি জানান, প্রকৃত অংশগ্রহণকারীদের যাচাই করে পুরস্কার পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলছে।শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের পরিচালক অধ্যাপক ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...