শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কেইপিজেডে গাছ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ৩ পুলিশ

প্রকাশিত - ০৫ মে, ২০২৬   ০১:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) গাছ কাটাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কেইপিজেডের দক্ষিণ গেট এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ৪ মে সন্ধ্যার দিকে একদল লোক হঠাৎ করে এসে কেইপিজেড এলাকার নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আত্মরক্ষার্থে নিরাপত্তারক্ষীরাও এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি গাছ কেটে নিয়ে যাওয়ার পথে কেইপিজেড-এর এক নিরাপত্তারক্ষীকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তারক্ষী মো. তোবারক আলী (৪৫) থানায় মামলা দায়ের করেন। ৪ মে বিকেলে মামলায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযানে যায়। এসময় অভিযুক্তরা ও তাদের স্বজনরা ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে তেড়ে এসে হামলা চালায়। হামলায় পুলিশের অন্তত তিনজন আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

তবে পুলিশের দাবি, গাছ কাটতে গিয়ে কেইপিজেড-এর নিরাপত্তারক্ষীদের বাঁধার মুখে পড়েন দুষ্কৃতিকারীরা। বাধাপ্রাপ্ত হওয়ায় তারা নিরাপত্তা প্রহরীদের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ফিরে গেলে ফের সংঘর্ষে জড়ায় গাছকাটা চক্রের সদস্যরা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অস্ত্রধারীদের ধরতে সোমবার রাত থেকে অভিযান শুরু করেছে পুলিশ।

নিরাপত্তাকর্মী ও পুলিশ জানায়, গাছ কাটা চক্রের নেতৃত্ব দেন স্থানীয় সালাউদ্দিন নামের এক ব্যক্তি। সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই চক্রটি দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কোরিয়ান ইপিজেড থেকে গাছ কেটে বাইরে পাচার করে আসছে। গাছ কাটতে বাধা দিলে সালাউদ্দিনের অনুসারীরা দা, কিরিচ ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কেইপিজেড এলাকায় নির্বিঘ্নে গাছ কাটতে কোনো বাধা বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা মিললে তারা ক্ষেপে উঠে। 

শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাহার উদ্দিন বলেন, গাছকাটা চক্রের নেতৃত্বে আছে সালাউদ্দিন নামের ওই ব্যক্তি। সালাউদ্দিনের চক্রটির লোকজন গতকালের ঘটনায়ও জড়িত। এর আগেও কয়েকবার পুলিশ তার লোকজনকে গ্রেপ্তার করেছিলো। 

কোরিয়ান ইপিজেডের সহকারী উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে গাছ কাটতে বাধা দেওয়ায় এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তার হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামিদের ধরতে গিয়ে পুলিশ নতুন করে হামলার মুখে পড়ে। হামলাকারীরা কেইপিজেডের কিছু স্থাপনাতেও ভাঙচুর চালায়।

জানতে চাইলে সিএমপির সহকারী কমিশনার  বলেন, গাছ কাটাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
সরকারি খরচে ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৪ লাখ ৩১ হাজার ৫০৩ জন, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ৫৩৮ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৭৬২ জন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-’১৬৬৯৯’) ২ লাখ ২০ হাজার ৩১৩ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৫১৬ জন।
রাজধানীর পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিরতি দিয়ে আবারও কারিগরি পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সফল হলে নভেম্বরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগোতে পারে।