শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানভার নতুন সংস্করণ উন্মোচিত

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৬   ১২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ছবি কিংবা গ্রাফিকসের কাজ করতে পছন্দ করেন বা করতেই হয়, তাদের জন্য সুখবর এসেছে। জনপ্রিয় গ্রাফিক সফটওয়্যার ক্যানভা উন্মোচন করেছে নতুন এআই সংস্করণ।এটি যে কারও ছবি তৈরির করার পুরোনো অভিজ্ঞতা অনেকটা বদলে দেবে। ছবি তৈরি বা গ্রাফিকসের কাজের সঙ্গে যারা জড়িত, ক্যানভা তাদের কাছে অপরিচিত নয়।

বিশেষ ছবি সংগ্রহ করা বা এআই দিয়ে ছবি তৈরিতে ক্যানভা কমবেশি সবার কাছে সমাদৃত মাধ্যম। ক্যানভার গ্লোবাল হেড অব প্রোডাক্ট রবার্ট কাওয়ালস্কি বলেছেন, দক্ষিণ এশিয়ায় রয়েছে ক্যানভার চতুর্থ বৃহত্তম বাজার। গত চার মাসে এই প্ল্যাটফর্মে কোটির বেশি ইমেজ ডিজাইন করা হয়েছে। জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে উন্মোচন করা হয়েছে ক্যানভা এআই ২.০ সংস্করণ।বিশ্লেষকদের ধারণা, ছবি তৈরির জন্য নতুন আসা এআই সংস্করণ গ্রাফিকস শিল্পে নতুন যুগের সূচনা করবে।

নতুন সংস্করণে যা থাকছে
ক্যানভার ফ্রন্টিয়ার এআই ল্যাবের দেখা মিলবে নতুন সংস্করণে, যা কোনো ছবিকে দৃশ্যত বাস্তবিক অভিজ্ঞতা দেবে। সাক্ষাৎকারে রবার্ট কাওয়ালস্কি বলেন, ক্যানভার সদ্য উন্মোচিত নতুন সংস্করণ যে কোনো ডিজাইনের সৃজনশীলতা বহু গুণ বাড়িয়ে দেবে। এতে রয়েছে এআই সুবিধা, ম্যাজিক চার্ট, ক্যানভা শিট ও কোডের মতো বিশেষ কয়েকটি ফিচার। তা ছাড়া ক্যানভার নতুন সংস্করণে কয়েকটি ভাষার সুবিধা পাওয়া যাবে। যে কেউ ইংরেজির সঙ্গে ছবি তৈরির জন্য নিজস্ব ভাষায় কমান্ড দিতে পারবেন।

লিভিং মেমোরি
ক্যানভার এআই ২.০ সংস্করণে রয়েছে লিভিং মেমোরি নামে বিশেষ ফিচার। এতে পুরোনো কোনো ডিজাইন স্ক্যান করে মেমোরি হিসেবে সংরক্ষণ করার সুবিধা রয়েছে। পরে কখনও প্রয়োজন হলে এর ব্যবহার করা যেতে পারে। নব্য  সংস্করণে নিরাপত্তার বিষয়ে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে বলে নির্মাতারা জানিয়েছে।

ফ্রি মডেল আপাতত থাকছে
নব্য সংস্করণে এআইর মানোন্নত ফিচার থাকলেও প্ল্যাটফর্মে বিনামূল্যে, অর্থাৎ সাবস্ক্রিপশন ছাড়া ছবি ডাউনলোডের আগের বরাদ্দ অপশনটি আপাতত বন্ধ হচ্ছে না। যে কেউ যখন খুশি এটি ব্যবহার করার সুবিধা নিতে পারবেন।সংস্থাটি বলছে, সারাবিশ্বে কোটির বেশি গ্রাহক ক্যানভা ব্যবহার করেন। নতুন সংস্করণ আসার ফলে ফ্রিল্যান্স থেকে শুরু করে বেশ কিছু গ্রাফিকস খাতে অনেক সুবিধা পাওয়া যাবে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...